Teacher Recruitment: বাংলায় এক হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি

বাংকায় ফের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু। তবে এবার রাজ্যের মাদ্রাসাগুলিতে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট ১৭২৯ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে।

গত কয়েকদিন আগেই শিক্ষক সহ একাধিক দফতরে নিয়োগ না হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছাড়পত্র দেওয়ার পরেও কেন নিয়োগ হচ্ছে না তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। আর এরপরেই এই বিজ্ঞপ্তি প্রকাশ।

শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরে এই শিক্ষক নিয়োগ করা হবে। রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা এবং বেসরকারি ক্ষেত্রে এই নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।

আগামী ১২ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। আর তা চলবে আগামী ১২ জুন মধ্যরাত পর্যন্ত। যোগ্য এবং ইচ্ছুকদের অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে বলা হয়েছে।

জানা গিয়েছেন, গত ছয় মার্চ ১৭২৯ টিন শূন্যপদে শিক্ষক নিয়োগে অনুমোদন দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। কিন্তু নিয়োগের বিধিতে একাধিক বদলের প্রয়োজন ছিল।

আর তা নিয়েই কাজ চলছিল। আর তা গত ১৯ এপ্রিল শেষ হয়েছে বলে জানা গিয়েছে। আর এরপরেই মাদ্রাসা কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। নয়া বিধি কলকাতা গেজেটে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর।

শিক্ষক নিয়োগ করা হবে

জানা গিয়েছে, পুরানো নিয়োগের বিধিকে বাতিল করা হয়েছে। আর তা করে রুলস-২০২৩ নয়া নিয়োগ সংক্রান্ত বিধি লাঘু করা হয়েছে। স্বচ্ছতার কথা ভেবেই যাবতীয় সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, বিধি ও এনসিটিই গাইডলাইন মেনেই মাদ্রাসা শিক্ষক হিসাবে নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। আর তা দেখতে এই লিঙ্কে- https://wbmsc.কম- ক্লিক করতে হবে। ওয়েবসাইট খুললেই দেখতে পাওয়া যাবে বিজ্ঞপ্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+