Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কেন্দ্রীয় সরকারের অধীন কোল ফিল্ডসে শত শত চাকরি! বেসিক পে শুরু ৩১ হাজার টাকা থেকে

কেন্দ্রীয় সরকারের অধীন কোল ফিল্ডসে শত শত চাকরি! বেসিক পে শুরু ৩১ হাজার টাকা থেকে

নর্থদার্ন কোল্ডফিল্ডসের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নর্থদার্ন কোল্ডফিল্ডস কেন্দ্রীয় সরকারের অধীন কোল ইন্ডিয়ার একটি সহযোগী সংস্থা। পশ্চিমবঙ্গে কর্মপ্রার্থীরা আবেদন করতে পারবেন।

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা

নর্থদার্ন কোল্ডফিল্ডস লিমিটেড মাইনিং সর্দারের ৩৭৪ টি পদ রয়েছে। এছাড়া সার্ভেয়রের ৩১ টি পদ রয়েছে। ৩৭৪ টি পদের মধ্যে ১৪৯ টি সাধারণের জন্য। আর্থিক ভাবে পিছিয়ে পড়াদের জন্য ৩৬ টি, তফশিলি জাতি, উপজাতি এবং ওবিসিদের জন্য যথাক্রমে ৫৫, ৭৯, ও ৫৫ টি পদ সংরক্ষিত। অন্যদিকে ৩১ টি পদের মধ্যে ১৪ টি সাধারণ, ৩টি আর্থিক অনগ্রসর, তফশিলি জাতি, উপজাতি এবং ওবিসিদের জন্য যথাক্রমে ৪,৬, ৪ টি পদ সংরক্ষিত।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা

দুটি পদের ক্ষেত্রে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। মাইনিং সর্দারের জন্য মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা ডিপ্লোমা পাশ হতে হবে। এছাড়াও ওভারম্যান, গ্যাস টেস্টিং এবং এইড সার্টিফিকেট থাকতে হবে। সার্ভেয়র পদের জন্য মাইনিং বা সার্ভেয়র ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক কিংবা ডিপ্লোমা থাকতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

 বেতনক্রম

বেতনক্রম

মাইনিং সর্দারের বেসিক পে ৩১ হাজার ৮৫২ টাকা এবং সার্ভেয়রের বেসিক পে ৩৪, ৩৯১ টাকা।

বয়সসীমা

বয়সসীমা

দুটি পদের ক্ষেত্রেই বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

 কীভাবে আবেদন

কীভাবে আবেদন

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২২ ডিসেম্বর পর্যন্ত। সাধারণ, ওবিসি এবং আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য আবেদন মূল্য হিসেবে দিতে হবে হাজার টাকা করে। তবে তফশিলি জাতি, উপজাতি প্রার্থীদের কোন আবেদন মূল্য লাগবে না। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। আবেদন করার আগে আবেদনকারীরে নিয়োগের বিজ্ঞপ্তিটি পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তিটি পড়তে ক্লিক করুন: http://www.nclcil.in/Content/nclcil.in/Document/359Detailed%20Employment%20Notification%20(English).pdf

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+