সাড়ে ৫ হাজারের বেশি শিক্ষানবিশ নিয়োগ করবে উত্তর-পূর্ব সীমান্ত রেল! মাধ্যমিক পাশেই সুযোগ

সাড়ে ৫ হাজারের বেশি শিক্ষানবিশ নিয়োগ করবে উত্তর-পূর্ব সীমান্ত রেল! মাধ্যমিক পাশেই সুযোগ

উত্তর-পূর্ব সীমান্ত রেল (North East Frontier Railways) শিক্ষানবিশ (apprentice) পদের জন্য দরখাস্ত আহ্বান করেছে। যোগ্য প্রার্থীরা উত্তর-পূর্ব সীমান্ত রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১ জুন থেকে। ২০২২-এর ৩০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা।

যোগ্যতা

যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই কোনও স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ স্বীকৃত বোর্ডের ( ১০+২ পরীক্ষা পদ্ধতির) দশম শ্রেণির পরীক্ষায় পাস করতে হবে। এছাড়াও ন্যাশনাল কাউন্সিলর ফর ভোকেশনাল ট্রেনিং-এর ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট (ITI) কিংবা স্টেট কাউন্সিল ফরভোকেশনাল ট্রেনিং-এর প্রভিশনাল সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা

বয়সসীমা

আবেদনকারীদের ন্যূনতম বয়স হতে হবে ১৫ বছর। তবে বয়স ২৪ পূর্ণ হওয়া চলবে না।

 পরীক্ষা পদ্ধতি

পরীক্ষা পদ্ধতি

মেধা তালিকার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। যে ট্রেডে শিক্ষানবিশ নেওয়া হবে, সেই ট্রেডে দশম শ্রেণি পাশ এবং আইটিআই-এর নম্বরের প্রাপ্ত শতাংশের ভিত্তিতে প্রতি ইউনিটে মেধার তালিকা তৈরি করা হবে।

আবেদনের ফি

আবেদনের ফি

আবেদনের ফি হিসেবে দিতে হবে ১০০ টাকা। অনলাইনে তা দেওয়া যাবে ডেবিট কার্ড-ক্রেডিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। অনলাইন পেমেন্টের জন্য যদি বাড়তি কোনও চার্জ লাগে তবে তা সেই আবেদনকারীকেইবহন করতে হবে।তবে বিশদ বিবরণের জন্য আবেদনকারীকে আদে উত্তর-পূর্ব সীমান্ত রেলের ওয়েবসাইটে গিয়ে নিয়োগের বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছেhttps://nfr.indianrailways.gov.in/

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+