চাকরি উত্তর দমদম পুরসভায়! পুজোর পরে বেশ কিছু নিয়োগে ন্যূনতম মাইনে ২০ হাজার

চাকরি উত্তর দমদম পুরসভায়! পুজোর পরে বেশ কিছু নিয়োগে ন্যূনতম মাইনে ২০ হাজার

চাকরির খবর দিয়েছে উত্তর দমদম পুরসভা (North Dumdum Municipality)। এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গ্রুপ ডি (Group D) পদে নিয়োগ করা হবে। যার সর্বনিম্ন মাইনে ২০ হাজারের আশপাশে। ৩০ অক্টোবরের মধ্যে অফলাইনে আবেদন করতে হবে।

যোগ্যতা

যোগ্যতা

অষ্টম শ্রেণি পাস হলেই চলবে। বাংলা কিংবা নেপালি পড়তে কিংবা লিখতে জানতে হবে। স্বাস্থ্য ভাল হতে হবে। খেলোয়াড়োচিত স্বাস্থ্যের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বেসিক পে ১৭০০০ টাকা। সঙ্গে এইচআরএ ২০৪০ টাকা। ডিএ ৫১০ টাকা। মেডিকেল অ্যালাউন্স হিসেবে ৫০০ টাকা। সব মিলিয়ে মাসে ২০,০৫০ টাকা।

বয়সসীমা

বয়সসীমা

বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে ওবিসি তালিকাভুক্তরা ৩ বছর এবং তফশিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে ৫ বছরের ছাড় রয়েছে।

কীভাবে আবেদন

কীভাবে আবেদন

অফলাইনে আবেদন করতে হবে। http://northdumdummunicipality.org/wp-content/uploads/2021/09/Application_For_Vacant_Permanent_Post_of_Group_D-Category_North_DumDum_Municipality.pdf-এখান থেকে আরও বিস্তারিত জানা যাবে। ফর্মও পাওয়া যাবে। ফর্ম ফিলআপ করে রেজিস্টার্ড পোস্ট কিংবা হাতে করেও উত্তর দমদম পুরসভায় গিয়ে জমা দেওয়া যাবে।
সাধারণ প্রার্থী ও ওবিসিদের জন্য ২৫০ টাকা ফি লাগবে। বাকিদের লাগবে ১০০ টাকা করে। চেয়ারম্যান, নর্থ দমদম পুরসভার নামে ডিমান্ড ড্রাফট কাটতে হবে।

প্রার্থী নির্বাচন পদ্ধতি

প্রার্থী নির্বাচন পদ্ধতি

প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ-এর মাধ্যমে। ষাটটি পদ রয়েছে মজদুর, পিওন এবং হেল্পারদের জন্য। আবেদনের শেষ তারিখ ৩০ অক্টোবর।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+