শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলেজে অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলেজে অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলেজে অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট কয়টি পদের জন্য কবে থেকে কবের মধ্যে আবেদন করতে হবে, তা বলে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ : ১৯
কোন কোন শূন্যপদ
১) অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার
২) সিনিয়র পার্সোনেল অ্যাসিস্ট্যান্ট
৩) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট
৪) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (কম্পিউটার)
৫) তবলা অ্যাকমপ্যানিস্ট
৬) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
৭) ল্য়াবরেটরি অ্যাটেন্ড্যান্ট
৮) লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট
শিক্ষাগত যোগ্যতা
১) অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার - ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি। তিন বছরের অভিজ্ঞতা।
২) সিনিয়র পার্সোনেল অ্যাসিস্ট্যান্ট - ব্যাচেলর ডিগ্রি। তিন বছরের কাজের অভিজ্ঞতা।
৩) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট - যে কোনও শাখায় গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট। কম্পিউটার জ্ঞান।
৪) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (কম্পিউটার) - সেকেন্ডারি পরীক্ষায় পাস।
৫) তবলা অ্যাকমপ্যানিস্ট - তবলা বা পাওয়ারেজে ডিগ্রি।
৬) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট - সিনিয়র সেকেন্ডারি পাস। ইংরাজি ও হিন্দিতে যথাক্রমে প্রতি মিনিটে ৩৫ ও ৩০ শব্দ টাইপ করার দক্ষতা।
৭) ল্য়াবরেটরি অ্যাটেন্ড্যান্ট - বিজ্ঞান বিষয়ে দশম শ্রেণি পাস।
৮) লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট - দশম শ্রেণি পাস। সঙ্গে লাইব্রেরি সায়েন্স।
আবেদনের ফি
১) জেনারেল - ৭০০ টাকা
২) ওবিসি/ইডব্লুএস/মহিল - ৫০০ টাকা
৩) এসসি/এসটি - ৪০০ টাকা
আবেদেন পাঠাবেন কীভাবে
১) অফলাইনে আবেদন করতে হবে।
২) http://spm.du.ac.in/index.php?lang=en কিংবা http://www.du.ac.in/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।
৩) সব প্রমাণিদির প্রতিলিপি সহ আবেদনপত্র পাঠাবেন এই ঠিকানায় - The Principal, Shayama Prasad Mukherjee College (for women), Punjabi Bagh (West), New Delhi 110026.
৪) ১৬ জুলাইয়ের মধ্যে আবেদন পাঠাতে হবে।
৫) আরও বিস্তারিত জানতে http://spm.du.ac.in/images/SPMC_Non_Teaching_Advt_2021.pdf লিঙ্কে ক্লিক করুন।












Click it and Unblock the Notifications