নেওয়া হবে না কোনও পরীক্ষা! মাধ্যমিক পাশে সরাসরি একাধিক পদে কর্মী নিয়োগ পোস্ট অফিসে

করোনা পরিস্থিতিতে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সবাই! কোথাও চাকরি নেই তো আবার কোথাও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা। তবে এই খারাপ পরিস্থিতির মধ্যেও চাকরির বাজারে স্বস্তির খবর। অন্তত এই মুহূর্তে যারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্য

করোনা পরিস্থিতিতে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সবাই! কোথাও চাকরি নেই তো আবার কোথাও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা। তবে এই খারাপ পরিস্থিতির মধ্যেও চাকরির বাজারে স্বস্তির খবর। অন্তত এই মুহূর্তে যারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করে বসে রয়েছে তাঁদের ক্ষেত্রে অবশ্যই বড় খবর। ভারতীয় ডাকবিঘাগে বড়সড় নিয়োগ। ইতিমধ্যে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

জানা যাচ্ছে, ভারতীয় পোস্ট অফিস কোনও পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ করে দিচ্ছে। একাধিক পদের জন্যে এই কর্মী নিয়োগ করা হবে। তবে পঞ্জাব পোস্টাল সার্কেলের জন্যে পোস্টাল অ্যাসিস্টেন্ট, মাল্টি টাস্কিং স্টাফ সহ আরও একটি পদে নিয়োগের জন্যে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

দেশের একাধিক রাজ্যেও ধাপে ধাপে পোস্ট অফিস এই নিয়োগ চালাবে বলে জানা যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গেও নিয়োগ করা হবে। এক্ষেত্রে যারা ক্লাস ১০ কিংবা ক্লাস ১২ পাস করেছেন তাঁরা শুধু আবেদন করতে পারবেন এমন নয়, খেলার সঙ্গে যুক্তরা এই পদের জন্যে নিয়োগের জন্যে আবেদন জানাতে পারবে।

তবে এক্ষেত্রে কিছু প্রমান্য নথি জমা নিতে পারে ভারতীয় পোস্ট অফিস।

গ্রাম সেবক পদে হবে কর্মী নিয়োগ

গ্রাম সেবক পদে হবে কর্মী নিয়োগ

জানা যাচ্ছে ভারতীয় পোস্ট অফিসের ওয়েবসাইটে এই বিষয়ে আরও বিস্তারিত ভাবে জানানো হয়েছে। আবেদনের আগে সেখানে বিস্তারিত ভাবে জেনে নিন সমস্ত তথ্য। তবে ভারতীয় পোস্ট অফিসের ওয়েবসাইটের মাধ্যমে এই সমস্ত পদের জন্যে আবেদন করা যাবে।

১, https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome ডট aspx-এই লিঙ্কে ক্লিক করে আবেদন করা যাবে। বাংলার জন্যে আবেদন জানাতে গেলে ভালো করে বিজ্ঞপ্তিটি একবার জেনে নিতে পারেন।

২) সেক্ষেত্রে এই লিঙ্কে ক্লিক করতে হবে- https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/GDS_WestBengal_07262021.pdf ...।

তবে উপরের সমস্ত পদের জন্যে আবেদন জানাতে গেলে ১৪ অগস্টের মধ্যে তা সেরে ফেলতে হবে। অফলাইন মোডে এই পদের জন্যে আবেদন জানাতে হবে। তবে সেখানে দেওয়া ফর্ম ফিলাম করে জমা দিতে হবে।

কোন পদের জন্যে কত চাকরি

কোন পদের জন্যে কত চাকরি

পোস্টাল অ্যাসিস্ট্যাণ্টের ক্ষেত্রে ৪৫টি পদের জন্যে কর্মী নিয়োগ করা হবে। sorting অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ৯টি পদের জন্যে আবেদন জানাতে পারা যাবে। মাল্টি টাস্কিং স্টাফ পদেও নিয়োগ করা হবে। এক্ষেত্রে মাত্র তিনটি পদ খালি রয়েছে। ফলে প্রতিযোগিতা প্রচন্ড। এর মধ্যে থেকে যোগ্য ব্যক্তিকে বেছে নিয়ে কর্মী নিয়োগ করা হবে। বাংলাতে গ্রামীণ ডাক সেবক পদের জন্যে কর্মী নিয়োগ করা হবে। প্রায় ২৩৫৭টি পদের জন্যে এই নিয়োগ করা হবে। ফলে দেরি না করে এখনই আবেদন জানান।

এই সমস্ত পদের ক্ষেত্রে নুন্যতম যোগ্যতা কি?

এই সমস্ত পদের ক্ষেত্রে নুন্যতম যোগ্যতা কি?

একাধিক পদের জন্যে হবে নিয়োগ! পোস্টাল অ্যাসিস্ট্যাণ্ট পদের জন্যে যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে পাশ থাকলে আবেদন করা যাবে। শুধু তাই নয়, যে কোনও বোর্ড থেকে ১০ কিংবা ১২ পাশ করা থাকলেও এই পদের জন্যে আবেদন করা যাবে। কম্পিউটারে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্যে আবেদন করতে গেলে তাঁকে ক্লাস ১০ কিংবা এর সমান যে কোনও পরীক্ষাতে পাশ করতে হবে। গ্রাম সেবক পদের জন্যেও আবেদন করতে হলে নুন্যতম ক্লাস ১০ পাস করতে হবে।

আবেদনের ক্ষেত্রে নুন্যতম বয়স কত হবে!

আবেদনের ক্ষেত্রে নুন্যতম বয়স কত হবে!

পোস্টাল অ্যাসিস্ট্যাণ্ট এবং sorting অ্যাসিস্ট্যান্ট পদের জন্যে আবেদন করতে গেলে নুন্যতম বয়স ১৮ হতে হবে। এই দুই পদের জন্যে আবেদন করতে গেলে সর্বোচ্চ বয়সসীমা ২৭ বছর বয়সের মধ্যে হতে হবে। মাল্টি টাস্কিং স্টাফ পদে আবেদনের বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।

এই পদের জন্যে বেতন কত হবে?

এই পদের জন্যে বেতন কত হবে?

মোটা অঙ্কের বেতন পাওয়া যাবে। পোস্টাল অ্যাসিস্ট্যাণ্ট এবং sorting অ্যাসিস্ট্যান্ট পদের জন্যে যদি চাকরি পাওয়া হয়ে যায় তাহলে আপনার বেতন হতে পারে 25,500-81,100 টাকা। মাল্টি টাস্কিং স্টাফ পদে চাকরি পেলে 18,000-56,900 টাকা মাসিক বেতন পাওয়া যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+