NLC Recruitment 2023: একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে NLC India Limited! বেতন- ২২ হাজার টাকা

NLC Recruitment 2023: চাকরির বাজারে বড় খবর! একাধিক শূন্যপদের জন্যে কর্মী নিয়োগ করবে NLC India Limited। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে (NLC Recruitment 2023) সরকারি এই সংস্থা।

যেখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনি ( স্পেশালাইজড মাইনিং ইকুইপমেন্ট অপারেশন, মাইনস অ্যান্ড মাইনস সাপোর্ট সার্ভিস) হিসাবে এই নিয়োগ করা হবে। মোট ৫০০ টি শূন্যপদের জন্যে এই ( NLC Recruitment 2023) নিয়োগ করা হবে।

image of job exam

এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা (NLC Recruitment 2023) করতে হবে। ইতিমধ্যে বিস্তারিত ভাবে NLC India Limited-এর তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তবে এজন্যে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

এজন্যে এই লিঙ্কে- www.nlcindia.in - ক্লিক করতে বলা হয়েছে। তবে মাথায় রাখতে হবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ আগামী ৪ জুলাই।

NLC Recruitment 2023 - শিক্ষাগত যোগ্যতা

মূলত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনি অর্থাৎ স্পেশালাইজড মাইনিং ইকুইপমেন্ট অপারেশন, মাইনস অ্যান্ড মাইনস সাপোর্ট সার্ভিসে এই নিয়োগ করা হবে। তবে এই জন্যে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা করতে হবে আবেদনকারীকে। এছাড়াই আইটিআই পাশ করেছেন এমন আবেদনকারীরা এই পদের জন্যে আবেদন করতে পারবেন।

NLC Recruitment 2023 - পড়ে নিন বিজ্ঞপ্তিটি

এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। আর তা পড়তে এই লিঙ্কে- NLC Recruitment 2023 Notification - ক্লিক করতে বলা হয়েছে।

NLC Industrial Trainee Recruitment - শূন্যপদ সংক্রান্ত তথ্য

স্পেশালাইজড মাইনিং ইকুইপমেন্ট অপারেশন ট্রেনিং পদের জন্যে ২৩৮ জনকে নিয়োগ করা হবে। পাশাপাশি মাইনস অ্যান্ড মাইনস সাপোর্ট সার্ভিস ট্রেনিং হিসাবে ২৬২ জনকে নিয়োগ করা হবে। এই ট্রেনিং প্রোগ্রাম তিন বছরের।

NLC Recruitment - বয়স সংক্রান্ত আরও তথ্য

ইন্ডস্ট্রিয়াল ট্রেনিংয়ে জেনারেল ক্যাটাগরিতে আবেদনকারীর নুন্যতম বয়স ১৮ বছর। তবে সর্বোচ্চ ৩৭ বছর পর্যন্ত আবেদন করা যাবে। তবে ওবিসি সহ একাধিক ক্ষেত্রে ছাড় রয়েছে বয়সে।

image of job exam

NLC Recruitment - কীভাবে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীকে

এই পদের জন্যে যোগ্য প্রার্থীকে বেছে নেবে লিখিত পরীক্ষার মাধ্যমে। ফলাফলে পাওয়া মার্কসের উপর একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মতো এই নিয়োগ করা হবে।

NLC Recruitment 2023 - মোটা অঙ্কের বেতন

ইন্ডাস্ট্রিয়াল ট্রেনি (বিশেষ মাইনিং ইকুইপমেন্ট অপারেশন) - প্রথম বছর ১৮০০০ টাকা, দ্বিতীয় বছর ২০ হাজার এবং তৃতীয় বছরে ২২ হাজার টাকা দেওয়া হবে।

ইন্ডাস্ট্রিয়াল ট্রেনি ( মাইনস অ্যান্ড মাইনস সাপোর্ট সার্ভিস) - প্রথম বছর ১৪, ০০০ টাকা, দ্বিতীয় বছর ১৬ হাজার এবং তৃতীয় বছরে ১৮ হাজার টাকা দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+