Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কর্মসংস্থানে সারা দেশে সবচেয়ে পিছিয়ে কলকাতা, এগিয়ে বেঙ্গালুরু, বলছে নীতি আয়োগের রিপোর্ট

কর্মসংস্থানে সারা দেশে সবচেয়ে পিছিয়ে কলকাতা, এগিয়ে বেঙ্গালুরু, বলছে নীতি আয়োগের রিপোর্ট

কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির নিরিখে দেশের একমাত্র এবং সেরা শহর হল বেঙ্গালুরু। নীতি আয়োগের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল শহুরে সূচকে (Sustainable Development Goal City Index) এমনটাই উঠে এসেছে। তবে স্থায়ী উন্নয়নের (Sustainable Development) দিক থেকে সবচেয়ে উপরে রয়েছে হিমাচল প্রদেশের শহর সিমলা।

সবচেয়ে এগিয়ে সিমলা

সবচেয়ে এগিয়ে সিমলা

হিমাচল প্রদেশের রাজধানী সিমলা সূচকে সবচেয়ে উপরে রয়েছে ৭৫.৫ স্কোর নিয়ে। দ্বিতীয় স্থানে রয়েছে কোয়েম্বাটুর (৭৩), তৃতীয় স্থানে তিরুবনন্তপুরম (৭২), চণ্ডীগড় (৭২), কোচি (৭২)। এই শহরগুলি সবার উপরে প্রথম পাঁচে রয়েছে। তালিকায় সবার শেষে যে পাঁচটি শহর রয়েছে সেগুলি হল পাটনা, গুয়াহাটি, ইটানগর, মেরঠ এবং ধানবাদ।

কর্মসংস্থানে সবচেয়ে এগিয়ে বেঙ্গালুরু

কর্মসংস্থানে সবচেয়ে এগিয়ে বেঙ্গালুরু

মোট ১৫টি সূচকের মধ্যে অষ্টম হল কর্মসংস্থানের সুবিধা। এই সূচকে সবচেয়ে উপরে রয়েছে কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু। দ্বিতীয় হিসেবে তালিকায় রয়েছে ছত্রিশগড়ের রায়পুর, তারপরে রয়েছে উত্তরাখণ্ডের দেরাদুন, গোয়ার পানাজি শহর।

কর্মসংস্থানে সবচেয়ে পিছিয়ে কলকাতা

কর্মসংস্থানে সবচেয়ে পিছিয়ে কলকাতা

কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রগতির লক্ষ্যে ১০০-র মধ্যে মাত্র ৩ স্কোর পেয়েছে কলকাতা, যা সারাদেশের সব কটি ছোট-বড় শহরের মধ্যে সবচেয়ে কম। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বই এর স্কোর ১৭. এমনকী বিহারের রাজধানী পাটনা স্কোর করেছে ১৭ যা কলকাতা থেকে অনেকটাই বেশি।

বড় শহরগুলি আদতে পিছিয়ে

বড় শহরগুলি আদতে পিছিয়ে

তালিকায় নিচের দিকে থাকা অনেকগুলি শহরে রয়েছে যেগুলি বড় শহর বলে পরিচিত। তবে কলকাতার মতো এত খারাপ স্কোর আর কোনও শহরের হয়নি। গুজরাতের আহমেদাবাদ ২৬ এবং সুরাত ২৮ স্কোর করেছে। উত্তরপ্রদেশের মোট সাতটি শহর পঞ্চাশের নিচে স্কোর করেছে। তেলাঙ্গানার রাজধানী হায়দরাবাদ ৪৮, দিল্লি ৪৫, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই মাত্র ৩৬ স্কোর করেছে।

ক্ষুধা নিবারণে এগিয়ে কোচি

ক্ষুধা নিবারণে এগিয়ে কোচি

শুধু কর্মসংস্থান নয় - ক্ষুধা নিবারণ, খাদ্য সুরক্ষা, উন্নত মানের পুষ্টি ইত্যাদি সূচকেও কলকাতা একেবারে তলানিতে রয়েছে রায়পুর এবং বারাণসীর সঙ্গে। বলা ভালো ভারতের ৫৬ টি শহরের মধ্যে ২৯ টিরই স্কোর পঞ্চাশের নিচে। কলকাতা পেয়েছে তার মধ্যে মাত্র ২২। এই সূচকে কোচি ৮০, ইম্ফল ৭৩ এবং কোহিমা ৭০ স্কোর পেয়ে সবার ওপরে রয়েছে।

শিল্প পরিকাঠামোয় এগিয়ে গুজরাত

শিল্প পরিকাঠামোয় এগিয়ে গুজরাত

শিল্প উদ্ভাবন এবং পরিকাঠামো সূচকে সবার উপরে ৭৮ পয়েন্ট পেয়ে রয়েছে গুজরাতের সুরাত এবং ১৯.২ স্কোর পেয়ে সবার নিচে রয়েছে কেরলের কোচি। ২০৩০ সালের মধ্যে রাষ্ট্রপুঞ্জের সদস্য দেশগুলিকে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল-এর লক্ষ্যমাত্রায় পৌঁছতে হবে। তবে এখনও পর্যন্ত ফিনল্যান্ড, সুইডেন এবং ডেনমার্ক ছাড়া আর কোনও দেশ বেশি দূর এগোতে পারেনি।

ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

সমীক্ষা রিপোর্ট বলছে, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল ২০২১ সালের তালিকায় ভারত তার প্রতিবেশী বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, ভূটান এবং নেপালের চেয়েও পিছনে রয়েছে। একমাত্র ভারতের থেকে পিছিয়ে রয়েছে পাকিস্তান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+