NIACL AO Recruitment 2023: বিমা সংস্থায় কাজের সুযোগ, বেতন মাসে ৮০ হাজার

NIACL AO Recruitment 2023: চাকরির বাজারে বড় খবর! The New India Assurance Co. Ltd কিংবা NIACL একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করবে। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

অ্যাডমিনিস্ট্রেশন অফিসার (স্কেল-১) এই শূন্যপদের জন্যে এই নিয়োগ (NIACL AO Recruitment 2023) করা হবে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের অবিলম্বে এই শূন্যপদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করতে হবে এই বিষয়ে বিস্তারিত ভাবে বলা হয়েছে এই প্রতিবেদনে।

NIACL AO Recruitment 2023

NIACL AO Recruitment 2023: কীভাবে আবেদন

তবে এই শূন্যপদের জন্যে আবেদন প্রক্রিয়া (Govt Jobs 2023) এখনও শুরু হয়নি। NIACL তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১লা অগাস্ট থেকে এই পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হবে। যা চলবে আগামী ২১ অগাস্ট পর্যন্ত। তবে এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্যে NIACL এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। কিংবা এই লিঙ্কে- https://www.newindia.co.in/ ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করা যাবে।

NIACL AO Recruitment 2023: শূন্যপদ সংক্রান্ত তথ্য

The New India Assurance Co. Ltd এর তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই মতো মোট ৪৫০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। যার মধ্যে রিস্ক ইঞ্জিনিয়ার পদের জন্যে ৩৬ জন, অটো মোবাইল ইঞ্জিনিয়ার পদে ৯৬ জন, লিগল ৭০ জন, অ্যাকাউন্ট ৩০ জন, হেলথ ৭৫ জন, আইটি ২৩ জন এবং জেনারেল পদের জন্যে ১২০ জনকে নিয়োগ করা হবে। এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

NIACL AO Recruitment 2023: জরুরি শিক্ষাগত যোগ্যতা

সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে আবেদনকারীর। এছাড়াও এই বিষয়ে আবেদন করার আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। এই পদের জন্যে যোগ্য প্রার্থীকে মাসে ৮০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

NIACL AO Recruitment 2023: কীভাবে নিয়োগ

এই বিষয়ে স্পষ্ট ভাবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আর সেই মতো পরীক্ষা এবং পরে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে। নুন্যতম ২১ বছর থেকে এই শূন্যপদের জন্যে আবেদন করা যাবে। সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত এই শূন্যপদের জন্যে আবেদন করা যাবে। তবে এই বিষয়ে (NIACL AO Notification 2023) আরও জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে-NIACL AO Recruitment 2023 ক্লিক করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+