Bengal Govt School Teachers: ১০ টা ৪০-এর পর স্কুলে ঢুকলেই পড়বে লালকালি! বড় নির্দেশ পর্ষদের
Bengal Govt School Teachers: শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢোকার নিয়ম বদলে যাচ্ছে! আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলে ঢোকার ক্ষেত্রে নতুন নিয়ম। আজ শুক্রবার নয়া শিক্ষাবর্ষের ক্যালেন্ডার প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আর সেখানেই শিক্ষকদের স্কুলে প্রবেশের ক্ষেত্রে নয়া নিয়মের কথা জানানো হয়েছে।
নয়া নিয়ম অনুযায়ী, এবার থেকে আরও ১০ মিনিট আগে স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের (Bengal Govt School Teachers)ঢুকতে হবে। আর তা ঢুকতে পারলে লাল কালির দাগ পড়বে বলেও জানানো হয়েছে। আগের নিয়ম অনুযায়ী সরকারি স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকাদের ১০ টা ৫০ মিনিটে ঢুকতে হয়। এরপর আর দেরি করা যায় না।

এরপর হলেই লেট লাল কালির দাগ পড়ে যায়। এবার এর আরও ১০ মিনিট আগে স্কুলে ঢুকতে হবে অর্থাৎ ঘড়ির কাটায় ১০ টা ৪০ মিনিট হলেই স্কুলে ঢুকে পড়তে হবে। এরপর দেরি হলেও 'লেট' হয়ে যাবে বলে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে। ১১টা ১৫ মিনিটের পর ঢুকলে দিনটিকে ছুটি হিসাবে ধরে নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
শুধু তাই নয়, নয়া শিক্ষাবর্ষ থেকে আরও বেশ কয়েকটি নিয়ম জারি হতে চলেছে। আর তা ক্যালেন্ডারে উল্লেখও করা হয়েছে। জানা গিয়েছে, এবার থেকে স্কুল শিক্ষকরা ঠিক কতক্ষণ ক্লাস নিচ্ছেন এবং ঠিক কটা ক্লাস নিচ্ছেন তা লিখে রাখতে হবে খাতায়।
আর তা লিখে দেবেন শিক্ষকরাই। স্কুলের প্রধান শিক্ষকরাই পুরো বিষয়টি মনিটারিং করবেন বলেও জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষকদের জন্যে তৈরি রুটিন যে স্কুলের প্রধান শিক্ষক তৈরি করেন তা পর্ষদকে পাঠাতে হবে বলে জানানো হয়েছে।
শুধু তাই নয়, ছুটি কিংবা হঠাত বেরিয়ে যাওয়ার ক্ষেত্রেও কড়া মধ্যশিক্ষা পর্ষদ। নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডারে কড়া নির্দেশ, না জানিয়ে কোনও শিক্ষক নিয়োগ হবে না। এমনকি স্কুল চলাকালীন হঠাত বেরিয়ে যাওয়া যাবে না বলেও জানানো হয়েছে।
পুরো বিষয়টু প্রধান শিক্ষক দেখবেন বলেও জানানো হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের এহেন কড়া নির্দেশিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাইছে সরকার। যার অন্যতম প্রথম পদক্ষেপ এটা বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications