Online College Admission: ২৫ টি কলেজে একসঙ্গে করা যাবে আবেদন! সমস্যা হলে কোথায় জানাবেন?
Online College Admission: এবার থেকেই অনলাইনের মাধ্যমই কলেজে ভর্তি। দীর্ঘ কয়েক বছর ধরে এই বিষয়ে আলোচনা চলছিল। অবশেষে বাস্তবের মুখ দেখল অনলাইনে ভর্তি প্রক্রিয়া। আজ বুধবার সেই 'Centralised অনলাইন পোর্টালে'র উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।।
আজ বুধবার পোর্টালটির উদ্বোধন হলেও আগামী ২৪ জুন থেকে চালু হবে ছাত্র-ছাত্রীদের ভর্তির জন্য এই পোর্টাল। সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন বহু পড়ুয়া (Online College Admission)।

- Online College Admission: একাধিক কলেজে আবেদন করা যাবে
গত কয়েকদিন আগেই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ পেয়েছে। ছাত্রছাত্ররী নয়া পোর্টালের (Online College Admission) মাধ্যমে পশ্চিমবঙ্গের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত ১৬ টি বিশ্ববিদ্যালয় ও ৪৬১ টি কলেজে আবেদন করতে পারবেন।। আবেদন এর জন্য কোনও টাকা লাগবে না। শুধু তাই নয়, যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ একজন আবেদনকারী প্রার্থী সর্বোচ্চ ২৫ টি বিষয়ে আবেদন করতে পারবে। শুধু তাই নয়, একাধিক কলেজ আবেদন করতে পারবে। এমনটাই জানা গিয়েছে।
- Online College Admission: অনলাইন পোর্টালে মেধাতালিকা দেখা যাবে
আবেদন সীমা পাড় হয়ে গেলে অনলাইন পোর্টালে মেধাতালিকা (Online College Admission) দেখতে পারবে। আগামী ৭ জুলাই প্রথম ফেজের আবেদনের শেষ তারিখ। শারীরিক বা ম্যানুয়ালি ভর্তি হওয়ায় প্রয়োজন নেই।
সিট ফাঁকা থাকলে আপগ্রেডশন করতে পারা যাবে এমনটাই জানা গিয়েছে। শুধু তাই নয়, প্রথমে একটি কোর্সে ভর্তি হয়ে যাবার পর সে ওই কোর্সটি ছেড়ে নতুন কোর্সে ভর্তি হয় সেক্ষেত্রে পূর্বের কোর্সটির তুলনায় পরের কোর্স এ কম টাকা লাগে তাহলে সেই টাকাটি সেই পড়ুয়ার account এ ঢুকে যাবে। এক্ষেত্রে আলাদা ভাবে আবেদনের প্রয়োজন হবে না।
- Online College Admission: প্রেসিডেন্সি, যাদবপুর বিশ্ববিদ্যালয় এর আওতায় নেই
অন্যদিকে ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য হেল্পলাইন নম্বর এবং ই-মেল চালু করা (Online College Admission) হয়েছে। পাশাপাশি এই https://egiyebangla.gov.in/ লিঙ্কে ক্লিক করেও এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। মাথায় রাখতে হবে প্রেসিডেন্সি, যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী কিছু কোর্স বিএড কলেজ, ল কলেজ,স্বয়ংশাসিত বিশ্ববিদ্যালয় এই পোর্টাল এর বাইরে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন,
কলেজে ভর্তি নিয়ে কিছু অস্বচ্ছতার অভিযোগ আসছিলো। সবদিক ভেবেই এই সিদ্ধান্ত বলে দাবি। শুধু তাই নয়, এই পোর্টাল স্বচ্ছ, সহজ এবং সাবলীল বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।












Click it and Unblock the Notifications