একাধিক শূন্যপদ পূরণ করবে New India Assurance Company, বিস্তারিত জেনে নিন

একাধিক শূন্যপদ পূরণ করবে New India Assurance Company, বিস্তারিত জেনে নিন

নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানিতে (New India Assurance Company) একাধিক শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। কোনও শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বলে দেওয়া হয়েছে। এই কাজের জন্য প্রার্থীর কী অভিজ্ঞতা প্রয়োজন, নিয়োগ সংক্রান্ত কোনও ফি দিতে হবে কিনা, তাও বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। নির্বাচিত হলে কত টাকা বেতন পাওয়া যাবে এবং আবেদনের সঙ্গে কী কী তথ্য জমা দিতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

একাধিক শূন্যপদ পূরণ করবে New India Assurance Company, বিস্তারিত জেনে নিন

মোট শূন্যপদ : ৩০০ (অসংরক্ষিত ১২১, তপশিলি জাতি ৪৬, তপশিলি উপজাতি ২২, ওবিসি ৮১, ইডব্লুএস ৩০)

কোন শূন্যপদ : অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (Administrative Officer - Scale I)

কোথা থেকে আবেদন
১) ভারতের যে কোনও প্রান্ত থেকে আবেদন করা যাবে।

২) আবেদনকারীকে দেশের নাগরিক হতে হবে।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে যে কোনও শাখায় স্নাতক বা স্নাতকোত্তর।

২) তপশিলি জাতি/উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকা আবশ্যক।

৩) ২০২১ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে।

বয়সসীমা
১) প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

২) ২০২১ সালের ১ এপ্রিলের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে।

৩) সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আবেদনের ফি
১) জেনারেল - ৭৫০ টাকা

২) ইন্টিমেশন চার্ড বাবদ ১০০ টাকা ছাড়া সংরক্ষিত প্রার্থীদের ফি দিতে হবে না।

বেতন
১) বেসিক পে - ৩১৭৯৫ টাকা

২) পে স্কেল ৬২,৩১৫ থেকে ৩,২২,৭৯৫ টাকা

প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) প্রিলিমিনারি ও মেইন পরীক্ষা

২) ইন্টারভিউ

৩) নথি যাচাই

আবেদনের পদ্ধতি
১) অনলাইনে আবেদন করতে হবে।

২) http://newindia.co.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

৩) এই চাকরি সম্পর্কে আরও তথ্য ওপরের ওয়েবসাইটে গিয়ে জানা যাবে। প্রার্থীকে কী ধরনের কাজ করতে হবে, তাও বিস্তারিত ভাবে বলে দেওয়া হয়েছে।

৪) প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

গুরুত্বপূর্ণ দিন

৪) আবেদন জমা নেওয়া শুরু - ০১/০৯/২০২১

৫) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ২১/০৯/২০২১

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+