Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bengal Government Teacher: পাঁচ বছর গ্রামে করতে হবে শিক্ষকতা! শিক্ষকদের নিয়ে বড় পদক্ষেপের পথে সরকার

West Bengal Government Teacher: সরকারি স্কুলের শিক্ষকদের জন্যে নয়া নিয়ম জারি করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যে এই বিষয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। আর এই সিদ্ধান্ত কার্যকর হলে সরকারি শিক্ষক-শিক্ষিকাদের গ্রামে গিয়ে শিক্ষাকতা করতে হবে। চাকরি জীবনের অন্তত পাঁচ বছর তা করতেই হবে।

আজ সোমবার রাজ্য মন্ত্রিসভার বইথগক ছিল। আর সেখানেই রাজ্যের শিক্ষানীতিকে অনুমোদন করা হয়েছে বলে জানা গিয়েছে। নয়া শিক্ষানীতির খসড়ায় একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। শিক্ষক-পড়ুয়া অনুপাত ঠিক রাখতেই এই ভাবনা বলে জানা গিয়েছে।

শিক্ষকদের নিয়ে বড় পদক্ষেপের পথে সরকার

আর সেই মতো গ্রামীণ এলাকায় শিক্ষাকতা শিক্ষকদের করতে হবে। নিয়োগের সময়েই এই বিষয়ে সিদ্ধান্ত সরকার নেবে বলে জানা গিয়েছে।

চিকিৎসকদের ক্ষেত্রে এই নিয়ম রয়েছে। যেখানে গ্রামে গিয়ে চিকিৎসা করা বাধ্যতামূলক। এবার শিক্ষকদের ক্ষেত্রেও এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্যদিকে বাংলা ভাষাকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে ইংরেজিকেও গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। রাজ্যের শিক্ষানীতিতে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলা, হিন্দি এবং সংস্কৃতকে গুরুত্ব দিতে হবে বলেও জানানো হয়েছে।

পাঠ্যক্রম তৈরির কথাও বলা হয়েছে নয়া শিক্ষানীতিতে। প্রথম শ্রেণি থেকে যাতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাংলা পড়ানো যায় সেজন্যেই এই সিদ্ধান্তের কথা বলা হয়েছে। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষা থাকলেও দশম শ্রেণির পরীক্ষা তুলে দেওয়ার কথা বলা হয়েছে নয়া শিক্ষানীতিতে।

একই সঙ্গে সেমেস্টার পদ্ধতি চালু করার কথা বলা হয়েছে শিক্ষানীতিতে। সরকারি স্কুলগুলিতে যাতে সেমেস্টার নেওয়া হয় সেই কথা বলা হয়েছে। অষ্টম শ্রেণি থেকেই সেমেস্টার পদ্ধতি চালু করা যায় সেই কথা বলা হয়েছে। আর তা তিন বছরের মধ্যে চালু করা শিক্ষানীতিতে বলা হয়েছে।

অন্যদিকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে সেমেস্টার পদ্ধতি চালু করতে পারে তাও বলা হয়েছে। জাতীয় শিক্ষানীতিকে রাজ্য মান্যতা দেবে না। নতুন শিক্ষানীতি তৈরি করা হবে বলে জানানো হয়। যদিও জাতীয় শিক্ষানীতির কিছু অংশ মেনে নিয়েছে সরকার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+