দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে নেওয়া হবে ৭০০-র বেশি স্পেশালিস্ট অফিসার! জারি নিয়োগে বিজ্ঞপ্তি

সারা দেশের ১১ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ৭০০-র বেশি স্পেশালিস্ট অফিসার নিয়োগ করতে চলেছে। এর মধ্যে রয়েছে আইটি অফিসার, এগরিকালচারাল ফিল্ড অফিসার, রাজভাষা অফিসার, ল অফিসার, এইচআর, মার্কেটিং অফিসার। আইবিপিএস কমন রিক্রুটচম

সারা দেশের ১১ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ৭০০-র বেশি স্পেশালিস্ট অফিসার নিয়োগ করতে চলেছে। এর মধ্যে রয়েছে আইটি অফিসার, এগরিকালচারাল ফিল্ড অফিসার, রাজভাষা অফিসার, ল অফিসার, এইচআর, মার্কেটিং অফিসার। আইবিপিএস কমন রিক্রুটচমেন্ট প্রসেসের মাধ্যমে ডিসেম্বর জানুয়ারিতে লিখিত পরীক্ষা নেবে।

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা

আপাতত ৭০০-র বেশি শূন্যপদের সংখ্যা বলা হয়েছে। তবে নির্দিষ্ট সংখ্যা এখনও স্পষ্ট নয়। কেননা সব ব্যাঙ্ক থেকে স্পেশালিস্ট অফিসারের শূন্যপদের সংখ্যাটা পাওয়া যায়নি। তবে পরীক্ষায় সফল হলে প্রতিযোগীরা বিভিন্ন স্পেশালিস্ট পদে নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক যোগ্যতা অর্জন করতে পারবেন। যদিও পরবর্তী সময়ে ইন্টারভিউ হবে।

বয়সসীমা

বয়সসীমা

২০২২-এর পয়লা নভেম্বরের নিরিখে বয়স হতে হবে ২০-৩০ বছরের মধ্যে, অর্থাৎ জন্মতারিখ হতে হবে ১৯৯২-এর ২ নভেম্বর থেকে ২০০২-এর ১ নভেম্বরের মধ্যে। তবে তফশিলি জাতি, উপজাতি, ওবিসি, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনাকর্মীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পরীক্ষা পদ্ধতি

পরীক্ষা পদ্ধতি

প্রলিমিনারির সব পেপার হবে অনলাইনে। এই পরীক্ষায় সফল হলে মেন পরীক্ষায় বসার সুযোহ মিলবে। এক্ষেত্রেও সব পেপারে সফল হতে হবে। সফল হলে. রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির শূন্যপদ অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে। সেখানেই হবে গ্রুপ ডিসকাসন এবং পার্সোনাল ইন্টারভিউ। প্রতিযোগীদের অনুরোধ লকরা হচ্ছে তাঁরা যেন নিয়োগের বিজ্ঞপ্তিটি আগে ভাল করে পড়ে যোগ্যতার মাপকাঠি ভাল করে যাচাই করে নেন। নিয়োগের বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন https://www.ibps.in/wp-content/uploads/Detailed-Advt.-CRP-SPL-XII.pdf

অনলাইনে আবেদন

অনলাইনে আবেদন

আইবিপিএস-এর কমন রিক্রুটচমেন্ট প্রসেসে যোগ দিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। সময় রয়েছে ২১ নভেম্বর পর্যন্ত। পরীক্ষায় পাশ করলে প্যানেলের বৈধতা থাকবে ২০২৪-এপ ৩১ মার্চ পর্যন্ত। আবেদনের ফি ৮৫০ টাকা। তবে তফশিলি জাতি, উপজাতি, শারীরিক প্রতিবন্ধীদের জন্য ১৭৫ টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং কিংবা মোবাইল ওয়ালেটের মাধ্যমে দেওয়া যাবে। অনলাইনে লেনদেন সফল হলে পাওয়া ই-রিসিটটি ভাল করে রাখতে হবে। অনলাইনে আবেদন করতে গেলে ক্লিক করুন https://ibpsonline.ibps.in/crpsoxioct22/

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+