NABARD Recruitment 2023: আকাশ ছোঁয়া বেতনে নাবার্ডে একাধিক শূন্যপদে নিয়োগ

NABARD Recruitment 2023: নাবার্ড ব্যাঙ্ক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD) এ সরকারি চাকরি পাওয়ার দারুন সুযোগ! একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে।

ইতিমধ্যে এই পদের (NABARD Recruitment 2023) জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত খুঁটিনাটি তথ্য রইল এই প্রতিবেদনে।

NABARD Recruitment 2023

NABARD Recruitment 2023: শূন্যপদের সংখ্যা

National Bank for Agriculture and Rural Development (NABARD) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্যে নিয়োগ করবে। আর তা জানিয়ে ইতিধ্যে নাবার্ডের তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ১৫০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের অবিলম্বে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।
NABARD Recruitment 2023: কীভাবে আবেদন

সরকারি চাকরি (NABARD Recruitment 2023) পাওয়ার জন্যে প্রস্তুতি নেন অনেকেই। তাঁদের জন্যে বড় খবর। তবে NABARD- এর এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্যে এই লিঙ্কে https://www.nabard.org/ ক্লিক করতে হবে। গত ২ সেপ্টেম্বর থেকে এই পদের জন্যে আবেদন শুরু হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে।

NABARD Recruitment 2023: রইল বিজ্ঞপ্তি

পরীক্ষার মাধ্যমে এই পদের (NABARD Recruitment 2023) জন্যে নিয়োগ করা হবে। আগামী ১৬ অক্টোবর প্রথম ধাপের পরীক্ষা হতে পারে। এই শূন্যপদে আবেদনের আগে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে-NABARD Recruitment 2023 ক্লিক করতে হবে।

NABARD Recruitment 2023: যোগ্যতা

যে কোনও মান্যতা প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেই এই পদের জন্যে আবেদন করা যাবে। এই বিষয়ে আরও জানতে বিজ্ঞপ্তি পড়ে নিতে হবে। নুন্যতম ২১ বছর থেকে এই পদের জন্যে আবেদন করা যাবে। সর্বোচ্চ ৩০ বছর পইরজন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে।

NABARD Recruitment 2023: কীভাবে সিলেকশন হবে

নাবার্ড ব্যাঙ্কে এই নিয়োগ প্রিলিমস এবং পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। এরপর ইন্টারভিউয়ের জন্যে ডাকা হবে। মূল পরীক্ষা এবং ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের সর্বোচ্চ 1:25 এবং 1:3 অনুপাতে যোগ্যতা অর্জন করতে হবে। ভুল প্রশ্নের উত্তর দিলে নেগেটিভ মাএর্কিং রয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত জেনেই এই পদের জন্যে আবেদন করত্রে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+