MSC Bank Recruitment 2024: ব্যাঙ্কে চাকরির বড় সুযোগ, তাও কিনা ৩৮ বছর বয়সেও, জানুন কীভাবে
MSC Bank Recruitment 2024: ব্যাঙ্ক সেক্টরে চাকরির পাওয়ার জন্য তৈরি হচ্ছেন। তাহলে যুবক যুবতীদের জন্য দারুণ খবর। মহারাষ্ট্র স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড (maharashtra state co-operative bank ltd) একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করবে।
ট্রেনি অ্যাসোসিয়েট এবং ট্রেনি জুনিয়র অফিসার পদের জন্য নিয়োগ করা হবে। ইতিমধ্যে ব্যাঙ্কের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন বিস্তারিত (MSC Bank Recruitment 2024) জেনে আবেদন জানান।

- MSC Bank Recruitment 2024: কীভাবে আবেদন?
মহারাষ্ট্র স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড (maharashtra state co-operative bank ltd) একাধিক শূন্যপদে নিয়োগ (MSC Bank Recruitment 2024) করবে। গত ১৯ অক্টোবর থেকে এই পদের জন্য আবেদন প[রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য এই লিঙ্কে - mscbank.com ক্লিকে করে এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। এই পদে আবেদনের শেষ তারিখ আগামী ৮ নভেম্বর।
- MSC Bank Recruitment 2024: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
ট্রেনি অ্যাসোসিয়েট এবং ট্রেনি জুনিয়র অফিসার পদের জন্য নিয়োগ (MSC Bank Recruitment 2024) করবে মহারাষ্ট্র স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড। এজন্য যথাক্রমে ৫০ টি শূন্যপদ এবং ২৫ টি শূন্যপদ রাখা হয়েছে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে। সংশ্লিষ্ট ওয়েবসাইটেই এই বিষয়ে বিস্তারিত বলা রয়েছে।
- MSC Bank Recruitment 2024: শিক্ষাগত যোগ্যতা
এই নিয়োগে অংশগ্রহণের জন্য, প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ স্নাতক পাস (MSC Bank Recruitment 2024) হতে হবে। এই বিষয়ে আরও জানতে নিয়োগ সংক্রফান্ত বিজ্ঞপ্তি পড়ে নিন। আবেদনকারীকে স্থানীয় ভাষায় দখল রাখতে হবে।
- MSC Bank Recruitment 2024: বয়স সংক্রান্ত তথ্য
মহারাষ্ট্র স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড (maharashtra state co-operative bank ltd) সরাসরি শূন্যপদে নিয়োগ করবে। ট্রেনি অ্যাসোসিয়েট পদে আবেদনের জন্য আবেদনকারীর নুন্যতম বয়স হতে হবে ২১ বছর। সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে। অন্যদিকে ট্রেনি অফিসার পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ২১ থেকে ৩৮ বছরের মধ্যে হবে। বিস্তারিত জেনেই এই পদের (MSC Bank Recruitment 2024) জন্য আবেদন জানান। সংশ্লিষ্ট ওয়েবসাইটেই এই বিস্তারিত জেনেই এই পদের জন্য আবেদন করুন। যোগ্য এবং ইচ্ছুকদের আবেদন জানান।












Click it and Unblock the Notifications