গান, নাচ কিংবা খেলাধুলোয় ডিগ্রি আছে? সরকারি স্কুলে বিপুল নিয়োগ! ৪৫ বছর পর্যন্ত আবেদনের সুযোগ মহিলাদের
MP Teacher Recruitment 2025: কর্মসংস্থানের ক্ষেত্রে দেশের যুবক-যুবতিদের সামনে বড় সুযোগ। শিক্ষক পদের জন্য বিপুল নিয়োগ। তবে এই নিয়োগ হবে মধ্যপ্রদেশে।
মধ্যপ্রদেশ স্টাফ সিলেকশন বোর্ড (MPESB) একাধিক বিষয়ের উপর শিক্ষক নিয়োগ করবে। ২৮ জানুয়ারি থেকেই এই শূন্যপদের জন্য নিয়োগ করা হবে।কীভাবে কোথায় আবেদন করবেন (MP Teacher Recruitment 2025) জেনে নিন।

- MP Teacher Recruitment 2025: কীভাবে আবেদন
মধ্যপ্রদেশ স্টাফ সিলেকশন বোর্ড (MPESB)স সরাসরি শিক্ষক পদের জন্য এই নিয়োগ (MP Teacher Recruitment 2025) করবে আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে। এজন্য এই লিঙ্কে esb.mp.gov.in - ক্লিক করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। তবে আবেদনে কোনও ভুল থাকলে তা আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সংশোধন করতে পারবেন বলেই খবর।
- MP Teacher Recruitment 2025: শূন্যপদ এবং বিজ্ঞপ্তি
মধ্যপ্রদেশ স্টাফ সিলেকশন বোর্ড (MPESB) মোট ১০ হাজার ৭৫৮ টি শূন্যপদের জন্য এই নিয়োগ (MP Teacher Recruitment 2025) করবে। একাধিক বিষয়ের উপর তো বটেই, খেলা, গান, নাচ সহ একাধিক বিষয়ের উপর শিক্ষক পদের জন্য এই নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। মাধ্যমিক এবং প্রাথমিক স্কুলের জন্য এই নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পড়ে নিন। মধ্যপ্রদেশ স্টাফ সিলেকশন বোর্ড (MPESB) এর ওয়েবসাইটে জেনে নিন। এই পদগুলিতে নিয়োগ হবে লিখিত পরীক্ষার ভিত্তিতে। আর তা আগামী ২০ মার্চ, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
- MP Teacher Recruitment 2025: যোগ্যতা এবং বয়স সংক্রান্ত খবর
নুন্যতম ২১ বছর বয়স থেকে এই শূন্যপদের জন্য আবেদন (MP Teacher Recruitment 2025) করা যাবে। কিছু ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। অন্যদিকে মধ্যপ্রদেশের বসবাসকারী মহিলাদের জন্য আরও বড় ছাড় দেওয়া হয়েছে। তাঁরা ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। অন্যদিকে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ যে বিষয়ের জন্য আবেদন জানাচ্ছেন সে বিষয়ে আবেদনকারীর যোগ্যতা, সারটফিকেট সহ সমস্ত প্রমাণ থাকতে হবে বলে জানা যাচ্ছে।
বলে রাখা প্রয়োজন, বাংলায় যখন শীক্ষক নিয়োগ নিয়ে একের পর কেলেঙ্কারি সেখানে মধ্যপ্রদেশে বিপুল নিয়োগ হতে চলেছে শীক্ষক পদের জন্য।












Click it and Unblock the Notifications