দেশের জনসংখ্যার একটা বড় অংশ কাজের খোঁজ-ই বন্ধ করে দিচ্ছে! কারণ চমকে ওঠার মতো

ভারতে কর্মসংস্থানের অবস্থা এতটাই খারাপ যে জনসংখ্যার একটা বড় অংশ কাজের খোঁজ-ই বন্ধ করে দিচ্ছে। বেশির ভাগ মানুষই মনে করছেন সঠিক চাকরি মিলছে না। পরিসংখ্যান বলছে, লক্ষাধিক ভারতীয় চাকরি থেকে দূরে সরে যাচ্ছে। বিশেষত মহিলাদের ম

ভারতে কর্মসংস্থানের অবস্থা এতটাই খারাপ যে জনসংখ্যার একটা বড় অংশ কাজের খোঁজ-ই বন্ধ করে দিচ্ছে। বেশির ভাগ মানুষই মনে করছেন সঠিক চাকরি মিলছে না। পরিসংখ্যান বলছে, লক্ষাধিক ভারতীয় চাকরি থেকে দূরে সরে যাচ্ছে। বিশেষত মহিলাদের মধ্যে এই প্রবণতা অনেকটাই বেশি।

সম্প্রতি মুম্বইয়ের একটি ফার্ম '' Centre for Monitoring Indian Economy Pvt' এই সংক্রান্ত সমীক্ষা চালিয়েছে। আর সেখানেই এহেন তথ্য সামনে এসেছে বলেই খবর।

অন্তত ২ কোটির বেশি মহিলা কর্মী চাকরি থেকে সরে এসেছে

অন্তত ২ কোটির বেশি মহিলা কর্মী চাকরি থেকে সরে এসেছে

একদিকে যখন ভারত বিশ্বের দ্রুততম আর্থিক বৃদ্ধির দেশ হিসাবে সামনের দিকে এগিয়ে এসেছে। তখন কর্মী সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। এমনটাই তথ্য উঠে এসেছে সংস্থার সমীক্ষায়। ২০১৭ সাল থেকে ২০২২ সালের মধ্যে দেখা গিয়েছে কর্মী সংখ্যা ৪৬ শতাংশ থেকে এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। সমীক্ষায় উঠে আসা তথ্য অনুযায়ী এই সংখ্যা কমে এসেছে ৪০ শতাংশে। মহিলাদের ক্ষেত্রে এই সংখ্যা আরই চমকে দেওয়ার মতো। অন্তত ২ কোটির বেশি মহিলা কর্মী চাকরি থেকে সরে এসেছে।

ভারত মধ্যম মানের অর্থনীতির দেশ হিসাবেই রয়ে যাবে

ভারত মধ্যম মানের অর্থনীতির দেশ হিসাবেই রয়ে যাবে

মোট জনসংখ্যার ৯ শতাংশ চাকরি করছে কিংবা চাকরি খুঁজছে। সমীক্ষাতে দেখা গিয়েছে, ৯০ কোটি ভারতীয় যাদের চাকরির বয়স রয়েছে। তাঁদের অর্ধেক মানুষ আর চাকরির খোঁজ করছে না। অর্থনীতিবিদ কুণাল কুন্ডু উল্লেখ করেছেন, পরিসংখ্যানই বলে দিচ্ছে ভারত তাঁর কর্মীদের প্রাপ্য দিতে পারছে না। তাই এই অবস্থা। এভাবে চলতে থাকলে ভারত মধ্যম মানের অর্থনীতির দেশ হিসাবেই রয়ে যাবে। এমনটাই আশঙ্কা অর্থনীতিবিদদের।

অন্তত ৯ কোটি কর্মসংস্থান তৈরি করতে হবে

অন্তত ৯ কোটি কর্মসংস্থান তৈরি করতে হবে

ভারতে একটা বিশাল সংখ্যায় যুবক-যুবতী রয়েছে। যাদের জন্যে অন্তত ৯ কোটি কর্মসংস্থান তৈরি করতে হবে। আর তা তৈরি করতে হবে ২০৩০ সালের মধ্যে। এমনটাই বলছে সমীক্ষা। ২৫ বছরের শিবানী ঠাকুর সম্প্রতি একটি হোটেলের চাকরি ছেড়ে দিয়েছেন। কাজের সময় অনিয়মিত বলেই চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। তাঁর দাবি, প্রত্যেক ক্ষেত্রেই টাকা পাওয়ার জন্যে একজনের উপর নিরভর করতে হয়। অর্থনীতিবিদদের আশঙ্কা, ভারতে বয়স ক্রমশ বাড়বে। কিন্তু ভারত ধনী হতে পারবে না।

চাকরি ছাড়ার কারণ কি?

চাকরি ছাড়ার কারণ কি?

মহিলাদের ক্ষেত্রে বেশির ভাগ সময়ই নিরাপত্তা এবং সময় চাকরি ছাড়ার কারণ হয়ে উঠছে। ভারতের জনসংখ্যার ৪৯ শতাংশই মহিলা। অথচ চাকরি করছে ১৮ শতাংশ। যা মোটেই ঠিক নয়। '' Centre for Monitoring Indian Economy Pvt'-এর এক আধিকারিক মহেশ ব্যাস জানাচ্ছেন, চাকরি পছন্দে চাকরি না পেয়েই ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন মহিলারা। উদাহরণ দিয়ে তিনি বলেন, একজন পুরুষ একটা ট্রেন্ড বদলে অন্য চাকরিতে যেতে রাজি। কিন্তু একজন মহিলার পক্ষে তা সম্ভব নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+