এমএসএমই-র মাধ্যমে মণিপুরে এক লক্ষ কর্মসংস্থান সৃষ্টি, তারিফ খোদ প্রধানমন্ত্রী মোদীর

এমএসএমই সেক্টরে ১ লক্ষ কর্মসংস্থান তৈরি করে চমক দিল দক্ষিণ-পূর্ব ভারতের ছোট রাজ্য মণিপুর। রাজ্যে নথিভুক্ত হওয়া ১১ হাজার এমএসএমই-র মাধ্যমে এই এক লক্ষ কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করে মণিপুরকে উৎসাহিত করেছেন এবং এমএসএমই সেক্টরের কার্যকারিতা নিয়ে উৎফুল্লতা প্রকাশ করেছেন।

এমএসএমই-র মাধ্যমে মণিপুরে এক লক্ষ কর্মসংস্থান সৃষ্টি

মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং জানিয়েছেন, ৩০ জুলাই ২০২১ পর্যন্ত রাজ্য থেকে ১১ হাজার ১৭২টি এমএসএমই নথিভুক্ত করেছে। সেখান থেকে ৯৯ হাজার ৫৬৮টি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। স্টার্ট আপ মণিপুর, ট্রাইফেড-এর মতো উদ্যোগের ফলে এই ঘটনা সফলতা পেয়েছে বলেও বীরেন সিং জানিয়েছেন।

অক্টোবর ৩১ তারিখ পর্যন্ত মণিপুরে ১৬ হাজার ১৮৭টি এমএসএমই রেজিস্ট্রেশন করেছে। তার মধ্যে ১৫ হাজার ৯৮৪টি মাইক্রো ইউনিট ও ১৯৫টি স্মল ইউনিট। এছাড়া ৮টি মাঝারি ইউনিটও রয়েছে।

তবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে অসম সবচেয়ে এগিয়ে রয়েছে। সেরাজ্যে ৫৬ হাজার ৬৫৮টি ইউনিট নথিভুক্ত হয়েছে। এছাড়া ত্রিপুরায় ৫১৩৫টি, মিজোরামে ২২৮৩টি, নাগাল্যান্ডে ২১৫৬টি, অরুণাচলে ১৮৪১টি ইউনিট, মেঘালয়ে ১৫৬৮টি ও সিকিমে ১১০৯টি ইউনিট নাম নথিভুক্ত করেছে।

এই সমস্ত কিছুই হয়েছে কেন্দ্র সরকারের উদ্যম পোর্টালের মাধ্যমে। ২০২০ সালে এই পোর্টালের পথ চলা শুরু হয়। উদ্যোগ আধার মেমোরেন্ডামের বদলে এই পোর্টাল সামনে আসে। এখনও পর্যন্ত এই পোর্টালের মাধ্যমে দেশজুড়ে ৫৪ লক্ষ ৬৮ হাজার এমএসএমই নাম নথিভুক্ত করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+