নৌবাহিনীর অগ্নিপথ প্রকল্পে আগ্রহী মহিলারা! সাতদিনের মধ্যেই হাজার-হাজার নাম নথিভুক্তি
নৌবাহিনীর (Indian Navy) অগ্নিপথ প্রকল্পে (Agnipath Scheme) আগ্রহী মহিলারা (Women)। এখ সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এক সপ্তাহের কম সময়ে নরেন্দ্র মোগী সরকারের শুরু করা অগ্নিপথ প্রকল্পে নৌবাহিনীতে প্র
নৌবাহিনীর (Indian Navy) অগ্নিপথ প্রকল্পে (Agnipath Scheme) আগ্রহী মহিলারা (Women)। এখ সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এক সপ্তাহের কম সময়ে নরেন্দ্র মোগী সরকারের শুরু করা অগ্নিপথ প্রকল্পে নৌবাহিনীতে প্রায় ১০ হাজার মহিলা তাঁদের নাম নথিভুক্ত করেছেন। বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নেওয়া সশস্ত্র বাহিনীর সংস্কারমূলক পদক্ষেপকে বড় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

৩ জুলাই পর্যন্ত প্রায় ১০ হাজার মহিলা নাম নথিভুক্ত করেছেন
এক সরকারি আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ৩ জুলাই সন্ধে পর্যন্ত প্রায় ১০ হাজার মহিলা অগ্নিপথ প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন।

সংখ্যা এখনও চূড়ান্ত নয়
নাম নথিভুক্তির প্রক্রিয়া শেষ হওয়ার পরে ভারতীয় নৌবাহিনীর তরফে ১৫ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে নিয়োগের জন্য অনলাইনে আবেদনকারীদের আবেদন পরীক্ষা করে দেখবে। সূত্রের খবর অনুযায়ী, ২০২২-এ নৌবাহিনীতে ৩ হাজার অগ্নিবীরকে নিয়োগের কথা থাকলেও তাঁদের মধ্যে কতজন মহিলা থাকবেন, তা এখনও চূড়ান্ত করে উঠতে পারেনি নৌবাহিনী।

আইএনএস চিল্কায় হবে প্রশিক্ষণ
অগ্নিপথ প্রকল্পে নৌবাহিনীতে প্রশিক্ষণ হবে আইএনএস চিল্কায়। ২১ নভেম্বর থেকে সেই কাজ শুরু করা হবে। সেখানে মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থাও থাকছে। নৌবাহিনীর এক আধিকারিকের কথায় নৌবাহিনীতে অগ্নিপথ প্রকল্পটি হবে লিঙ্গ নিরপেক্ষ। ওই আধিকারিক জানিয়েছেন, এই মুহূর্তে ৩০ জন মহিলা অফিসার ফ্রন্টলাইনে যুদ্ধজাহাজে রয়েছেন। নৌবাহিনীর তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মহিলা নাবিকদেরও নিয়োগ করা হবে। সব জায়গায় যখন মহিলারা কাজে সাফল্য পাচ্ছেন, এই ক্ষেত্রেও সাফল্য আসবে বলেও মনে করছেন তাঁরা।

অফিসার পদে নিয়োগ দিয়ে শুরু
দেশে সামরিক বাহিনীর সদস্য সংখ্যা প্রায় ১৪ লক্ষ। ১৯৯০-এর দশক থেকে সামরিক বাহিনীতে মহিলাদের নিয়োগ করার প্রক্রিয়া শুরু, তবে তা একেবারেই অফিসার পর্যায়ে। ২০১৯-২০ সাল থেকে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন পদে মহিলাদের নিয়োহ শুরু করা হয়। তার ফল-স্বরূপ মিলিটারি পুলিশেএই মুহূর্তে ১০০ জন মহিলা রয়েছেন। এই মুহূর্তে তিন বাহিনীতে অগ্নিপথ প্রকল্পে ৪৬ হাজার জনকে নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁরা কাজ করবেন ৪ বছর। ৪ বছর পূর্ণ হওয়ার পরে ২৫ শতাংশকে ১৫ বছরের জন্য নিয়োগ করা হবে। বাকিদের আধা সামরিক বাহিনী-সহ অসামরিক সেক্টরে চাকরির সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
অগ্নিবীরদের তিন বাহিনীর স্থায়ী সৈনিকদের মতো পুরস্কার, পদক পাবেন। বিমার সুবিধা দেওয়া হবে ৪৮ লক্ষ টাকার। কোনও অগ্নিবীর শহিদ কিংবা পঙ্গু হলে ৪৪ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications