লক্ষ্য ৪০ লক্ষ কর্মসংস্থান তৈরি! PMEGP-তে ২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত বাড়ানো হল বরাদ্দ

প্রধানমন্ত্রী জাতীয় কর্মসংস্থান যোজনা কর্মসূচিকে ( PMEGP) ২০২৫-২৬ সাল পর্যন্ত অব্যাহত রাখতে ১৩৫৫৪.৪২ কোটি টাকার অনুমোদন দেওয়া হল। ক্ষুদ্রও মাঝারি উদ্যোগ মন্ত্রকের তরফে জানানো হয়েছে পাঁচটি আর্থিক বছরে প্রায় ৪০ লক

প্রধানমন্ত্রী জাতীয় কর্মসংস্থান যোজনা কর্মসূচিকে ( PMEGP) ২০২৫-২৬ সাল পর্যন্ত অব্যাহত রাখতে ১৩৫৫৪.৪২ কোটি টাকার অনুমোদন দেওয়া হল। ক্ষুদ্রও মাঝারি উদ্যোগ মন্ত্রকের তরফে জানানো হয়েছে পাঁচটি আর্থিক বছরে প্রায় ৪০ লক্ষ কর্মসংস্থান (employment) তৈরির সুযোগ তৈরি করা হবে।

পিএমইজিপিতে কাজের সুযোগ

পিএমইজিপিতে কাজের সুযোগ

২০২১-২২ থেকে ২০২৫-২৬ পর্যন্ত ১৫ তম অর্থ কমিশনের সুপারিশের ওপরে ভিত্তি করে এই বরাদ্দ বাড়ানো হয়েছে। পিএমইজিপির মাধ্যমে অ-কৃষি খাতে ক্ষুদ্র উদ্যোগ স্থাপনে সহায়তা করার মাধ্যমে দেশে যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়।

প্রকল্পে পরিবর্তন

প্রকল্পে পরিবর্তন

প্রকল্পের সময়সীমা বাড়ানোর পাশাপাশি বর্তমান প্রকল্পে বড় পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে রয়েছে উৎপাদন ইউনিটের প্রকল্প ব্যয় বর্তমানের ২৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫০ লক্ষ টাকা এবং পরিষেবা ইউনিটগুলির জন্যবর্তমানের প্রকল্প ব্যয় ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ২০ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
গ্রামীণ শিল্প এবং গ্রামীণ এলাকার সংজ্ঞারও পরিবর্তন করা হয়েছে। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের অধীনে থাকা এলাকাগুলিকে গ্রামীণ এলাকা বলে গণ্য করা হবে। অন্যদিকে মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে থাকা এলাকাগুলিকে শহুরে
এলাকা হিসেবে গণ্য করা হবে।
এছাড়াও সব বাস্তবায়নকারী সংস্থাহগুলিকে গ্রাম কিংবা শহর নির্বিশেষে আবেদন গ্রহণ এবং প্রক্রিয়া করার অনুমতি দেওয়া হয়েছে।
সম্ভাবনাময় জেলাগুলির অধীনে পিএমইডিপি আবেদনকারীদের এবং ট্রান্সজেন্ডারদের বিশেষ ক্যাটেগরির আবেদনকারী হিসেবে গণ্য করা হবে এবং তাঁরা বেশি ভর্তুকি পাবে।

এসসি-এসটি-ওবিসিদের জন্য

এসসি-এসটি-ওবিসিদের জন্য

এসসি-এসটি-ওবিসি-সব বিশেষ শ্রেণির আবেদনকারীদের জন্য শহরে এলাকার প্রকল্প ব্যয়ের ২৫ শতাংশ এবং গ্রামীণ এলাকার প্রকল্প ব্যয়ের ৩৫ শতাংশ মার্জিন মানি ভর্তুকি হিসেবে অনুমোদিত হয়েছে। বিশেষ আবেদনকারী হিসেবেথাকছেন মহিলা, ট্রান্সজেন্ডার, শারীরিকভাবে অক্ষম, এনইআর, সীমান্তবর্তী জেলার বাসিন্দারা।
সাধারণ বিভাহের আবেদনকারীদের জন্য শহুরে এলাকরায় ভর্তুকি প্রকল্প ব্যয়ের ১৫ শতাংশ এবং গ্রামীণ এলাকার প্রকল্প ব্যয়ের ২৫ শতাংশ দেওয়া হয়ে থাকে।

৬৪ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে

৬৪ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে

২০০৮-০৯ সালে চালুর পর থেকে প্রায় ৭.৮ লক্ষ ক্ষুদ্র উদ্যোগকে PMEGP অধীনে ১৯৯৯৫ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। আর এর মাধ্যমে প্রায় ৬৪ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে। এইসব ইউনিটগুলির ৮০ শতাংশ গ্রামীণ এলাকায় আর তার মধ্যে ৫০ শতাংশের মালিকানা এসসি-এসটি এবং মহিলারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+