Microsoft CEO: স্যাম আল্টম্যানকে নতুন কাজের সুযোগ দিচ্ছেন সত্য নাদেল্লা , তৈরি হচ্ছে টিম
Microsoft CEO: বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষাৎকারে মাইক্রোসফট সিইও সত্য নাদেলা (Satya Nadella) ও ওপেন এআই সিইও স্যাম আল্টম্যান (Sam Altman) একে অপরের প্রশংসা করে থাকেন। চলতি বছরের মার্চ মাসে স্যাম আল্টম্যান জানিয়েছিলেন, তিনি নাদেলার অন্যতম বড় ভক্ত। এক অনুষ্ঠানে, একই মঞ্চে তাঁদের দুজনকে কথা বলতেও দেখা গিয়েছে।
এরই মধ্যে নাদেলার (Microsoft Ceo) কাছে চাকরির প্রস্তাব পেলেন আল্টম্যান (Sam Altman)। শুধু আল্টম্যান নন, ওপেন এআই আরও এক কর্তা ও বেশ কয়েকজন কর্মীকে নতুন কাজের সুযোগ দিচ্ছে মাইক্রোসফট।

চ্যাট জিপিটি-র অন্যতম স্রষ্টা স্যাম আল্টম্যানকে সম্প্রতি চাকরি থেকে বরখাস্ত করেছে ওপেন এআই। তারপরই নাদেলা (Microsoft Ceo) জানিয়ে দিলেন আল্টম্যানকে কাজের সুযোগ দিতে চান তিনি। ওপেন এআই-এর কো ফাউন্ডার গ্রেগ ব্রকম্যান ও প্রাক্তন কর্মীদের নিয়ে নতুন একটি টিম তৈরি করতে চান বলে জানিয়েছেন নাদেলা (Microsoft Ceo)।
মূলত আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর কাজ করবে ওই টিম।
তবে মাইক্রোসফট-এর (Microsoft Ceo) সঙ্গে ওপেন এআই-এর যে পার্টনারশিপ, সেটা অটুট থাকছে বলে স্পষ্ট করে দিয়েছেন নাদেলা। তাঁরা যৌথভাবে যে সব কাজ করছেন, সেগুলোতেও নজর থাকছে।
উল্লেখ্য, সদ্য প্রাক্তন সিইও স্যাম আল্টম্যানকে বরখাস্ত করায় প্রতিবাদ স্বরূপ সংস্থা ছেড়ে বেরিয়ে আসার কথা ঘোষণা করেন গ্রেগ ব্রকম্যান। আরও কয়েকজন গবেষক কর্মী ও সংস্থায় ইস্তফা দেন। এরপরই এই কাজের প্রস্তাব দিয়েছেন সত্য নাদেলা (Microsoft Ceo)। তিনি লিখেছেন, আমি এটা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে স্যাম আল্টম্যান, গ্রেগ ব্রকম্যান ও আরও কয়েকজন সহকর্মী মাইক্রোসফটে যোগ দিচ্ছেন। নতুন এআই টিমে যোগ দেবেন তাঁরা। তাঁদের যা প্রয়োজন, সেটা আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করছি।
সেই টুইট শেয়ার করে আল্টম্যান লিখেছেন, "The mission continues." আবারও নাদেলা (Microsoft Ceo) লিখেছেন, নতুন টিমের সিইও হিসেবে আল্টম্যানকে পেয়ে আমি খুব খুশি। সূত্রের খবর, বরখাস্ত করার খবর সামনে আসার পর থেকেউ আল্টম্যানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন নাদেলা। নতুন টিমের জন্য কী প্রয়োজন, সে ব্যাপারে কথা বলছেন তাঁরা
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications