Recruitment in Railways: কলকাতা মেট্রো রেলে চাকরির সুযোগ! মাধ্যমিক যোগ্যতায় আবেদন
সরকারি পর্যায়ে নিয়োগের কথা মাঝে মধ্যেই শোনা যায় কিংবা বিজ্ঞপ্তি হিসেবে দেখা যায়। সেরকমই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কলকাতা মেট্রো রেলকে নিয়ে।
কলকাতা মেট্রো রেলে চাকরির সুযোগ। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মেট্রো রেলে অ্যাপ্রেন্টিস আইন অনুযায়ী ১২৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। এব্যাপারে আবেদনের সুযোগ রয়েছে ৬ মার্চ পর্যন্ত।

শূন্যপদের সংখ্যা
সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ১২৫। তার মধ্যে ফিটার ৮১ জন ( অসংরক্ষিত ৩১, তফশিলি জাতি ১২, তফশিলি উপজাতি ৬, ওবিসি ২২, শারীরিত প্রতিবন্ধী ৩, প্রাক্তন সেনাকর্মী ৬)। ওয়েল্ডার ৯ ( অসংরক্ষিত ৫, তফশিলি জাতি ১, তফশিলি উপজাতি ১, ওবিসি ২)। মেশিনিস্ট ৯ ( অসংরক্ষিত ৫, তফশিলি জাতি ১, তফশিলি উপজাতি ১, ওবিসি ২)। ইলেক্ট্রিশিয়ান ২৬ ( অসংরক্ষিত ১২, তফশিলি জাতি ৪, তফশিলি উপজাতি ২, ওবিসি ৭ শারীরিক প্রতিবন্ধী ১)।

শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি অর্থাৎ মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়া আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী তালিকা তৈরি করা হবে।

বয়সসীমা
২০২৩-এর ১ জানুয়ারির নিরিখে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আবেদনের ফি
সাধারণ প্রার্থীদের জন্য আবেদনের ফি ১০০ টাকা। ক্রসড ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে এই ফি জমা দিতে হবে। যা কাটতে হবে PFA, Metro Railway, Kolkata- অধীনে। যা জিপিও-তে প্রদেয় হবে। তবে তফশিলি জাতি, উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য কোনও ফি দিতে হবে না।

কীভাবে আবেদন
https://www.apprenticeshipindia.gov.in/ এখানে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে। এরপর নির্দিষ্ট বয়ানে দরখাস্ত করতে হবে।
তবে আবেদন করার আগে বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। বিস্তারিত জানতে ক্লিক করতে পারেন https://mtp.indianrailways.gov.in/uploads/files/1675772054449-Act%20Apprentices%202023-24.pdf । এখান থেকে নির্দিষ্টও বয়ানও পেয়ে যাবেন।
সম্পূর্ণ আবেদনপত্রটি Dy. Chief Personal Officer, Metro Rail Bhavan, 33/1 JL Nehru Road, Kolkata-700071-এ কিংবা PRO office, Metro Rail Bhavan, 33/1 JL Nehru Road, Kolkata-700071-তে রাখা ড্রপ বাক্সেও ফেলা যাবে। তবে সেখানে নির্দিষ্ট সময়সীমা রয়েছে। শনিবার-রবিবার এবং অন্য ছুটির দিন বাদে সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টার মধ্যে।












Click it and Unblock the Notifications