ঘড়িতে ভোর ৪ টে, অফিসের কাজ চলাকালীনই 'অভিশপ্ত' সেই মেল পেলেন Meta-র কর্মী
নতুন করে ছাঁটাই করতে চলেছে ফেসবুকের মূল সংস্থা Meta! ইতিমধ্যে সংস্থার তরফে কর্মীদের এই বিষয়ে জানিয়েও দেওয়া হয়েছে। সেই মতো কর্মীদের কাছে মেল যেতেও শুরু করেছে। এবার প্রায় ১০ হাজার কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা ফেসবুক কর্তা Mark Zuckerberg-এর।
যদিও ২০২২ সালেই ১১ হাজার কর্মীকে ছাঁটাই করেছে বিশ্বের সবথেকে বড় এই সোশ্যাল জায়েন্ট। কিন্তু গোটা বিশ্বজুড়ে চলা অর্থনৈতিক সঙ্কটকে সামলাতে হিমশিম খাচ্ছে একাধিক সংস্থা। আর সেই তালিকায় রয়েছে মেটাও। করোনা পরিস্থিতি চলাকালীন গোটা বিশ্বজুড়ে ব্যাপক নিয়োগ হয়।

অনেক ক্ষেত্রে প্রয়োজনের বেশি নিয়োগ করা হয়েছে বলে ইতিমধ্যে স্বীকার করে নিয়েছেন ফেসবুক কর্তা। এই অবস্থায় তা সামলাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে সংস্থাকে। আর সেই কারণেই ছাঁটাই বলে ইতিমধ্যে মেনে নিয়েছেন Mark Zuckerberg। তবে ছাঁটাইয়ের পর একাধিক সংস্থার প্রাক্তন কর্মী তাদের ছাঁটাইয়ের গল্প তুলে ধরছেন। তেমনই একজন সংস্থার কর্মী Chell Sterioff।
গত ২০২১ সাল থেকে মেটাতে কাজ করছিলেন এই মহিলা। আমেরিকা থেকে Chell Sterioff কাজ করতেন। একদিন তাঁর কাজও হঠাত করে চলে যায়! রাতারাতি বেকার হয়ে পড়েন অই মহিলা। সম্প্রতি তিনি একটি গল্প শেয়ার করেছেন।
যেখানে তিনি জানাচ্ছেন, একদিন চারটের সময়ে একটি ই-মেল জীবনকে বদলে দিয়েছিল। ওই মেল ছিল মেটার তরফে। যেখানে তাঁকে স্পষ্ট জানানো হয় যে সেদিনই তাঁর শেষ দিন সংস্থায়। মাইক্রোসফটের পর মেটা ছিল তাঁর অন্যতম কাজের জায়গা।

হঠাত এমন মেলে এক মুহূর্তের জন্যে থমকে যায় সমস্ত কিছু! Chell Sterioff মুহূর্তের গোটা পরিস্থিতি LinkedIn-এ শেয়ার করেছেন। যেখানে অবশ্য মেটাকে ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন ওই কর্মী। মেটাতে দীর্ঘ সময় ধরে কাজে অনেক কিছু শিখেছেন। একই সঙ্গে সংস্থার ছোট বিবরণও তুলে ধরেছেন সেল।
শুধু Chell Sterioff -ই নয়, গত কয়েক মাসে মেটাতে একাধিক কর্মী কাজ হারিয়েছেন। গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও ছবিটা এক। দীর্ঘদিন ধরে কাজ করে আসা কর্মীকেও বসিয়ে দেওয়া হয়েছে রাতারাতি। তবে শুধু মেটাই নয়, আর্থিক সঙ্কটকে মোকাবেলা করতে সংস্থার একমাত্র পথ কর্মী ছাঁটাই।

আর সেই তালিকায় গুগল, টুইটার, অ্যামাজন সহ একাধিক সংস্থা রয়েছে। রয়েছে বেশ কয়েকটি ভারতীয় সংস্থাও। রয়েছে কু-শেয়ারচ্যাটের মতো একাধিক ভারতীয় সোশ্যাল মিডিয়া প্লার্টফর্ম। বিশ্লেষকরা বলছেন, আগামীদিনে পরিস্থিতি আরও জটিল হতে পারে।












Click it and Unblock the Notifications