ফের একবার Meta-তে কর্মী ছাঁটাই! চ্যালেঞ্জের মুখে পড়তে পারে কর্মসংস্থান
Mass Layoffs Across Facebook: ফের একবার কর্মী ছাঁটাইয়ের খবর! আরও এক কর্মী ছাঁটাইয়ের পথেই হাঁটছে বিশ্বের অন্যতম বড় সোশ্যাল মিডিয়া ফেসবুকের মূল সংস্থা Meta।
ফেসবুকের পাশাপাশি Instagram এবং WhatsApp-এও এই কর্মী ছাঁটাই হবে বলে জানা যাচ্ছে। কার্যত গোটা বিশ্বেই একটা অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। আর তা সামলে কার্যত আগামীর লক্ষ্যে এগিয়ে যেতে কার্যত হিমশিম খাচ্ছে সংস্থাগুলি।

আর এই অবস্থায় পরিস্থিতি সামলাতে কর্মী ছাঁটাই একমাত্র পথ বেছে নিচ্ছে সংস্থাগুলি। তবে সংস্থার নতুন ছাঁটাইয়ের সিদ্ধান্তে প্রায় ৪০০০ হাজার কর্মীর উপর কোপ পড়তে পারে বলে আশঙ্কা। যদিও ফেসবুক কর্তা Mark Zuckerberg চলতি মাসের শুরুতেই বড় কর্মী ছাঁটাইয়ের একটা ইঙ্গিত দিয়েছিলেন।
এমনকি প্রায় ১০ হাজার কর্মীকে ছাঁটাই করা হতে পারে বলেও বার্তা ফেসবুক কর্তার। ইতিমধ্যে গোটা বিশ্বে থাকা মেটার কর্মী সংখ্যার ১৩ শতাংশকে ছাঁটাই করেছে। যেখানে প্রায় ১১ হাজার কর্মীর চাকরি যায়। আর সেই সিদ্ধান্তে কিছুটা আশাহত হয়েছিলেন জুকারবার্গ। জানিয়েছিলেন, ফেসবুকের ইতিহাসে প্রথম কর্মী ছাঁটাই। কিন্তু এরপরেও ফের একবার ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে বিশ্বের সবথেকে বড় সোশ্যাল মিডিয়া জায়েন্ট।
প্রকাশিত খবরে দাবি, চাকরি ছাঁটাইয়ের সিদ্ধান্তে মেটার হার্ডওয়্যার এবং মেটাভার্স ভার্টিক্যালের উপর ব্যাপক প্রভাব পড়বে। এমনকি রিয়েলিটি ল্যাবগুলির প্রকল্পগুলির কাজেও সমস্যা হতে পারে। বর্তমানে কয়েক বিলিয়ন-ডলার বাজেট এই প্রকল্পগুলিতে রয়েছে।

গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও এই ছাঁটাইয়ের প্রভাব পড়তে পারে আশঙ্কা। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতে মেটার একাধিক কর্মী কাজ করছে। সেখানেই কোপ পড়তে পারে বলে আশঙ্কা। অন্যদিকে এই প্রসঙ্গে মার্ক জুকারবার্গ এক বার্তায় জানিয়েছেন, কিছু ক্ষেত্রে সংস্থা বেশ কিছু বদল এনেছে। গোটা বিশ্বেই মেটার কর্মী সংখ্যা কয়েক দশক ধরে বেড়েছে। এই অবস্থায় সংস্থা দক্ষতার উপরেই বিশেষ নজর দিচ্ছে বলে দাবি ফেসবুক কর্তার।
শুধু মেটার মতো সংস্থাই নয়, গত কয়েকমাসে একাধিক সংস্থা কর্মী ছাঁটাই করেছে। সেই তালিকায় অ্যামাজন সহ একাধিক টেক কোম্পানি রয়েছে। অ্যামজন গত কয়েক মাসে দুদফায় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার বেশ কয়েকটি সেক্টর থেকে কর্মী ছাঁটাই করেছে।

এর প্রভাব পড়েছে ভারতের বহু সংস্থাতেও। পরিস্থিতি সামলাতে সেই সমস্ত সংস্থাও কর্মী ছাঁটাই করতে কার্যত বাধ্য হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আগামিদিনে পরিস্থিতি আরও জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications