ভারতে বিপুল নিয়োগ করছে Meta, চাকরির বড় সুযোগ! কীভাবে কোথায় আবেদন জানুন
Job Openings at Meta: সোশ্যাল মিডিয়ার দুনিয়ার শীর্ষস্থানে থাকা সংস্থা মেটা (Meta)-র নতুন অফিস খুলছে ভারতে। টেক ক্রাঞ্চের রিপোর্ট অনুযায়ী কর্নাটকের বেঙ্গালুরুতে ওই অফিস খোলা হচ্ছে। গত মাসে খারাপ পারফর্ম্যান্সের কারণে ৫ শতাংশ কর্মী ছাঁটাই করা হয়। আর তারপরই ভারতে ওই সংস্থা আরও বিস্তারলাভ করছে বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, মেটার এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং টিম কাজ করবে এই সেন্টারে। তবে ফেসবুক বা ইন্সটাগ্রামের জন্য কাজ করবে না সেই টিম। মূলত ইন্টারনাল মেটা টুলস-এর জন্যই কাজ করবে। ফলে ভারতের মাটিতে বিপুল কর্মসংস্থানের সুযোগ (Job Openings at Meta) ।

বর্তমানে মেটা-র একাধিক অফিস রয়েছে ভারতে। হায়দরাবাদ, গুরুগ্রাম, দিল্লি, মুম্বইয়ের পাশাপাশি বেঙ্গালুরুতেও একটি অফিস রয়েছে মেটার। তবে এগুলির সবকটাতেই নন-ইঞ্জিনিয়ারিং পদের জন্যই সুযোগ বেশি। এবার বেঙ্গালুরুর নতুন সেন্টারের জন্য ৪১টি পদে নিয়োগ শুরু করেছে এই সংস্থা। ওই সংস্থার কেরিয়ার ওয়েবসাইটেই সেই তথ্য পাওয়া যাচ্ছে।
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও মেশিন লার্নিং-এর পদ ফাঁকা রয়েছে। তাতেই হচ্ছে নিয়োগ। এছাড়াও অভিজ্ঞ ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরও খুঁজছে মেটা। সপ্তাহ তিনেক আগে LinkedIn-এ মেটার তরফে নিয়োগ সংক্রান্ত একটি পোস্ট করা হয়েছিল। সেখান থেকেই এই তথ্য সামনে এসেছে।
উল্লেখযোগ্য বিষয় হল, এর আগে কখনও মেটা ভারতকে তাদের ইঞ্জিনিয়ারিং হাব হিসেবে ব্যবহার করেনি। তবে এবার সেই সুযোগ এসেছে। গোটা বিশ্ব জুড়ে ১৭০০ পদে নিয়োগ করতে চলেছে মেটা।
২০১০ সালে ভারতে প্রবেশ করেছিল মেটা। তবে মূলত সেলস, মার্কেটিং, অপারেশন, ফিনান্সের মতো বিভাগগুলি চালানো হয় ভারতের অফিস থেকে। এবার মেটা যে উদ্যোগ নিয়েছে, তাতে ভারতীয় ইঞ্জিনিয়ারদের জন্য একটা বড় সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
বলাই বাহুল্য মেটা-র ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো সংস্থা রয়েছে মেটা-র অধীনে। নিত্য নতুন ফিচার এনে জনপ্রিয়তা আরও বাড়িয়েছে মেটা।
এদিকে, কিছুদিন আগেই বেঙ্গালুরুতে নতুন একটি বড় ক্যাম্পাস খুলেছে গুগল, যার নামকরণ করা হয়েছে অনন্ত। গুগল অ্যান্ড্রয়েড, গুগল সার্চ, গুগল ম্যাপ, গুগল প্লে বা গুগল ক্লাউডের মতো একাধিক বিভাগের কর্মীরা কাজ করেন ওই অফিসে। বিশ্বের সবথেকে বড় সার্চ ইঞ্জিন গুগলে বিপুল কর্মসংস্থান হয়েছে। এবার সে পথে হাঁটতে চলছে বিশ্বের সবথেকে বড় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকের পেরেন্ট সংস্থা মেটা।












Click it and Unblock the Notifications