লোকসভা ভোটের আগে বড় ঘোষণা! খেলো ইন্ডিয়ার সাফল্যে মিলবে কেন্দ্রীয় সরকারি চাকরি
Khelo India: লোকসভা নির্বাচনের আগে বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। যার মাধ্যমে ক্রীড়াবিদদের কেন্দ্রীয় সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল হলো।
খেলো ইন্ডিয়ায় পদকজয়ীদের এবার কেন্দ্রীয় সরকারের চাকরি পাওয়ার যোগ্য হওয়ার বড় ঘোষণাটি এক্স হ্যান্ডলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

অনুরাগ ঠাকুর আজ জানিয়েছেন, খেলো ইন্ডিয়ার সমস্ত প্রতিযোগিতায় যাঁরা পদক জিতবেন তাঁরা কেন্দ্রীয় সরকারি চাকরিতে যোগদানের যোগ্য হিসেবে বিবেচিত হবেন। দেশে শক্তিশালী ক্রীড়া বাস্তুতন্ত্র গঠনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিশনকে মাথায় রেখেই এই পদক্ষেপ।
তৃণমূলস্তর থেকে প্রতিভা চিহ্নিত করে তাঁদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে প্রতিভা বিকাশের মঞ্চ প্রস্তুত তৈরি করে দেওয়াই শুধু নয়, খেলাধুলোয় যে আকর্ষণীয় কেরিয়ার গড়াও যায় তা সুনিশ্চিত করাও খেলো ইন্ডিয়ার অন্যতম লক্ষ্য। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়ে ভারত সরকারের কর্মী ও প্রশিক্ষণ বিভাগ।
𝗕𝗶𝗴 𝗔𝗻𝗻𝗼𝘂𝗻𝗰𝗲𝗺𝗲𝗻𝘁 𝗳𝗼𝗿 𝗦𝗽𝗼𝗿𝘁𝘀𝗽𝗲𝗿𝘀𝗼𝗻𝘀!
— Anurag Thakur (मोदी का परिवार) (@ianuragthakur) March 6, 2024
In keeping with our Hon'ble PM Shri @narendramodi ji's vision of a robust sports ecosystem, nurturing talent at grassroots level and turning sports into a lucrative and viable career option, Khelo India Athletes…
কেন্দ্রীয় সরকারি চাকরির আবেদনের জন্য যে শর্তাবলি ছিল তাতে কিছুটা রদবদল ঘটিয়েই খেলো ইন্ডিয়া সংক্রান্ত বৈপ্লবিক সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এতে খেলাধুলোক প্রতি ক্রীড়া প্রতিভারা আরও আকৃষ্ট হবেন বলেই মনে করছেন, কেন না ভালো ফল করলেই মিলতে পারে কেন্দ্রীয় সরকারি চাকরি।
যুব, বিশ্ববিদ্যালয়, প্যারা ও শীতকালীন খেলো ইন্ডিয়া গেমসের পদকজয়ীরা এবার থেকে কেন্দ্রীয় সরকারির জন্য আবেদন করার যোগ্যতা লাভ করলেন। একাধিক ক্রীড়াক্ষেত্রের সফল ক্রীড়াবিদদের সামনে খুলে গেল এক নয়া দিগন্ত। অনুরাগ ঠাকুর আশাবাদী, কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ ভারতকে স্পোর্টিং সুপারপাওয়ারে উন্নীত করার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য অগ্রগতি।
উল্লেখ্য, দেশের তৃণমূলস্তরে ক্রীড়াক্ষেত্রে ক্রীড়া সংস্কৃতি পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে ২০১৮ সালে খেলো ইন্ডিয়া গেমস চালু করে মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও খেলো গেমসের আসরে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিভাদের উৎসাহিত করেছেন। এতদিন চাকরি নিয়ে ক্রীড়াবিদদের যে চিন্তা ছিল তা দূর হলো লোকসভা নির্বাচনের আগে বড় ঘোষণার মাধ্যমে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications