Indian Doctos: স্বীকৃতি এমবিবিএস ডিগ্রিকে, আমেরিকা সহ একাধিক দেশে চিকিৎসায় মিলল ছাড় ভারতীয় ডাক্তারদের
Indian Doctos: দেশের চিকিৎসকদের জন্যে দারুণ খবর! বিশ্বের ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশনের (WFME) তরফে এমবিবিএস ডিগ্রিকে স্বীকৃত দেওয়া হয়েছে। আর তা পাওয়া দেশের চিকিৎসকদের কাছে একটা দরজা খুলে যাওয়ার মতো। এমনটাই মনে করা হচ্ছে।
শুধু তাই নয়, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ একাধিক দেশে গিয়ে এবার চিকিৎসকরা (Indian Doctos) করাতে পারবেন এমবিবিএস চিকিৎসকরা। তবে এই অনুমতি মিলবে ১০ বছরের জন্যে। এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে।

এমবিবিএস ডিগ্রিকে প্রধান্য দেওয়ার ফলে এবার থেকে ডিগ্রি থাকা চিকিৎসকরা বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশে উচ্চশিক্ষার জন্যে পড়াশোনা পর্যন্ত করতে পারবেন। দেশের এমন ৭০৬টি মেডিক্যাল কলেজ ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশনের ছাড়পত্র পেয়েছে। এমনটাই জানা গিয়েছে। আগামীদিনে আরও দেশের মেডিক্যাল কলেজকেও এই ছাড়পত্র দেওয়া হবে।
এমনকি নতুন কেউ যদি নতুন মেডিক্যাল কলেজ খোলে সেক্ষেত্রে ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশনের ছাত্রপত্র পেতে পারে। তবে এক্ষেত্রে আবেদন করতে হবে। অন্যদিকে বিদেশ থেকেও ছাত্র-ছাত্রীরা এদেশে আসতে পারবেন। শুধু তাই নয়, ভারতে থেকে ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে পারবেন তাঁরা। এক্ষেত্রে দেশের চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত এবং আধুনিক হবে বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশনের (WFME) বিশ্বের মেডিক্যাল কলেজগুলিকে স্বীকৃতি দিয়ে থাকে। বিশেষ করে পঠন-পাঠন, পরিকাঠামো, শিক্ষকদের মান সহ বেশ কয়েকটি বিষয়ের উপর এই স্বীকৃতি দেওয়া হয়। এমনকি আধুনিক এবং উন্নত চিকিৎসা ব্যবস্থাকেও স্বীকৃতি দিয়ে থাকে বিশ্বের এই সংস্থা। আর এর উপরেই নির্ভর করে দেশের একাধিক মেডিক্যাল কলেজকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর তা পাওয়া একটা বড় দিক বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications