Ayodhya Ram Mandir Vacancy 2023: রামমন্দিরে ব্যাপক নিয়োগ! রইল যোগ্যতা সহ একাধিক তথ্য

Ayodhya Ram Mandir Vacancy 2023: দীর্ঘ আইনি লড়াই শেষ! অযোধ্যার বুকে তৈরি হচ্ছে রামমন্দির। যা আগামী লোকসভা নির্বাচনের আগেই উদ্বোধন করা হবে। যা খবর জানুয়ারি মাসেই সম্ভব রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইতিমধ্যে মন্দিরের অনেকটা কাজই এগিয়ে গিয়েছে। বাকি কাজও একেবারে যুদ্ধকালীন তৎপরতায় করা হচ্ছে। তবে বিশাল এই মন্দিরের জন্যে ব্যাপক নিয়োগ (Ayodhya Ram Mandir Vacancy 2023) করা হবে। এমনটাই জানা যাচ্ছে।

Ayodhya Ram Mandir Vacancy 2023

Ayodhya Ram Mandir Vacancy 2023: কীভাবে নিয়োগ

তবে পুরোহিত পদের জন্যে নিয়োগ (Ayodhya Ram Mandir Vacancy 2023) করা হবে। ভগবান শ্রী রামের বিশাল মন্দিরে পুজোর জন্যে এই নিয়োগ করা হবে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এই নিয়োগ করবে। এই পদের জন্যে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের আবেদন করার জন্যে বলা হয়েছে।

আগামী ৩১ অক্টোবর এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ। এমনটাই জানানো হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে ট্রাস্টের তরফে।

Ayodhya Ram Mandir Vacancy 2023: অনলাইনে আবেদন

এই পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। এজন্যে এই লিঙ্কে - Ayodhya Ram Mandir Vacancy 2023 - ক্লিক করতে হবে। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। আর তা পড়তে এই লিঙ্কে- https://srjbtkshetra.org/examnotification/ - ক্লিক করতে হবে।

Ayodhya Ram Mandir Vacancy 2023: দেওয়া হবে ট্রেনিং

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগ (Ayodhya Ram Mandir Vacancy 2023) করা হবে পরীক্ষার মাধ্যমে। আর সেই পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া প্রার্থীকে ৬ মাসের ট্রেনিং দেওয়া হবে। বিশেষ ট্রেনিং দেওয়ার পরেই পুজোর দায়িত্ব দেওয়া হবে। প্রত্যেক মাসে পুরোহিতকে বেতন দেওয়া হবে।

Ayodhya Ram Mandir Vacancy 2023: বয়স এবং অন্যান্য তথ্য

রামমন্দিরে পুজোর (Ayodhya Ram Mandir Vacancy 2023) জন্যে যারা আবেদন করবেন তাঁদের বয়সের তথ্য নুন্যতম ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। রামানন্দীয় ঐতিহ্য থেকে দীক্ষা থাকতে হবে। পাশাপাশি আবেদনকারীর গুরুকুল শিক্ষাও থাকতে হবে। বলে রাখা প্রয়োজন, অযোধ্যায় রামলালার পুজো বৈষ্ণব মতে রামানন্দীয় ঐতিহ্য মেনে হয়।

প্রার্থীরা অযোধ্যার হলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে প্রার্থীর খাওয়াদাওয়ার ব্যবস্থা তীর্থ ক্ষেত্রেই করা হবে। জানা গিয়েছে, আগামীদিনে রামমন্দিরের আরও বেশ কয়েকটি পদের জন্যেও নিয়োগ (Ayodhya Ram Mandir Vacancy 2023) করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+