বিশ্বজুড়ে আর্থিক মন্দার জের, অফার লেটার দেওয়ার পরেও নিয়োগ বাতিল একাধিক তথ্য প্রযুক্তি সংস্থার

অফার লেটার দেওয়ার পরেও বাতিল করল বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থা

উইপ্রো, ইনফোসিস এবং টেক মাহিন্দ্রা সহ আইটি সংস্থাগুলি কয়েক মাস ধরে তাদের অনবোর্ডিং প্রক্রিয়া দেরি করার পর অনেকের অফারলেটার প্রত্যাহার করেছে। একটি রিপোর্ট অনুসারে টেক জায়ান্টদের কাছ থেকে অফারলেটার পেয়েছিলেন ফ্রেশাররা। কিন্তু তাঁদের অনেকের অফারলেটার প্রত্যাহার করা হয়েছে। অনবোর্ডিং প্রক্রিয়ায় তিন -চার মাস বিলম্বের পর ফ্রেশারদের কাছ থেকে অফারলেটার প্রত্যাহার করে নেওয়া হয়।

বিশ্বজুড়ে আর্থিক মন্দার জের, অফার লেটার দেওয়ার পরেও নিয়োগ বাতিল একাধিক তথ্য প্রযুক্তি সংস্থার

সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুসারে, ইনফোসিস, উইপ্রো এবং টেক মাহিন্দ্রার মতো তথ্যপ্রযুক্তি সংস্থাগুলো কয়েক মাস ধরে অনবোর্ডিং প্রক্রিয়া বিলম্বিত করার পরে শিক্ষার্থীদের দেওয়া অফার লেটারগুলি প্রত্যাহার করেছে৷ এক্ষেত্রে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তাঁরা কয়েক মাস আগে সংস্থাগুলোতে চাকরির জন্য আবেদন করেছিলেন। কয়েকদফা ইন্টারভিউ হয়। তারপর শিক্ষার্থীরা অফার লেটার পান। তাঁরা অনবোর্জিং প্রক্রিয়ার জন্য অপেক্ষা করছিলেন। কয়েক মাস ধরেই আইটি সংস্থাগুলো অনবোর্ডিং প্রক্রিয়ায় দেরি করছিল।

বর্তমানে শিক্ষার্থীদের সংস্থার তরফে একটি চিঠি দিয়ে জানানো হয়েছে, তাদের অফার লেটার বাতিল করা হয়েছে। সংস্থার তরফে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রযুক্তি কোম্পানিগুলি যোগ্যতার মানদণ্ড এবং কোম্পানির নির্দেশিকাগুলির ভিত্তিতে তাদের অফারলেটারগুলো প্রত্যাহার করা হয়েছে। জানা গিয়েছে, শিক্ষার্থীদের সংস্থার তরফে চিঠিতে জানানো হয়েছে, মানদণ্ড ও সংস্থার নির্দেশিকার ভিত্তিতে অফার লেটারগুলো প্রত্যাহার করা হয়েছে। চিঠিতে লেখা রয়েছে, 'এটি চিহ্নিত করা হয়েছে যে আপনি আমাদের একাডেমিক যোগ্যতার মানদণ্ড পূরণ করছেন না। তাই আপনার অফারটি বাতিল হয়ে গেছে।'

বিশ্ব জুড়ে প্রযুক্তিখাতে মন্দার খবর চলছে। সেই সময়ই প্রযুক্তি সংস্থাগুলোর অফার লেটার ফিরিয়ে আনার খবর প্রকাশ পায়। বিশ্ব জুড়ে সুদের হার বাড়ছে। যার জেরে আইটি জগতে স্টার্টআপগুলির জন্য সহজলভ্য অর্থের সরবরাহ সীমিত হয়ে পড়ছে। যা সমস্ত আইটি সংস্থাগুলোকে প্রভাবিত করছে। এর ফলে কয়েক মাসের স্টার্টআপ সংস্থার পাশাপাশি কয়েক দশকের আইটি জায়ন্টগুলোর ওপর প্রভাব পড়ছে।

অর্থনৈতিক মন্দার কারণে অনেক তথ্য প্রযুক্তি সংস্থা নতুন করে নিয়োগ বন্ধ করে দিয়েছে। এমনকী গুগল, ফেসবুক, মাইক্রোসফটের মতো সংস্থা ইতিমধ্যে নতুন নিয়োগ বন্ধ করে দিয়েছে। ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থার ওপর এর প্রভাব পড়তে শুরু করেছে। যে সংস্থাগুলো নতুন করে নিয়োগ করতে চেয়েছিল, আর্থিক মন্দার কারণে সেই নিয়োগ বাতিল করে দিয়েছে। অনেক শিক্ষার্থীরা লিঙ্কডইনের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে প্রক্রিয়াটির বিলম্ব সম্পর্কে পোস্ট করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+