Manik Bhattacharya: মানিকের বেতন বন্ধের নির্দেশ, হাইকোর্টের নির্দেশে তালা যোগেশ চন্দ্র ল কলেজের অধ্যক্ষের ঘরে
Manik Bhattacharya: মানিক ভট্টাচার্য কি করে যোগ্যতা ছাড়া আইন কলেজের অধ্যক্ষ হন? তার বেতন ফিরিয়ে নিতে রাজ্যকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। একই সঙ্গে যোগেশ চন্দ্র ল কলেজের অধ্যক্ষের ঘরে তালা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
শুধু তাই নয়, এই ব্যাপারে যাতে কোনও সমস্যা না হয় সেজন্যে চারু মার্কেট থানাকে তা দেখে নিশ্চিত করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপশি কলকাতা পুলিশ রিপোর্ট দিয়ে জানাবে ২০১৮ ও ২০২৩ সালের এই সংক্রান্ত দুটি অভিযোগ সম্পর্কে কি পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিচারপতির নির্দেশ, অধ্যক্ষ সুনন্দা গোয়েনকা ও অচিনা কুন্ডু আজ থেকে আর ওই কলেজে ঢুকতে পারবেন না। অচিনা কুন্ডু আগাম অবসরের জন্য আবেদন করে একটি মামলা করেছেন হাইকোর্টে। সেই মামলাও এই মামলার সঙ্গে শুনবে এই আদালত।
মামলার শুনানিতে এদিন একাধিক প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) আদালতের প্রশ্ন, যখন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) অধ্যক্ষ হন সেই সময় কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান সুপারিশ না করলে তো নিয়োগ হবে না।
আইনজীবী বিবেকানন্দ বসু জানান, Phd বা ১৫ বছর কলেজের প্রফেসর না থাকলে তিনি কলেজ প্রিন্সিপাল কি করে হন? তিনি বিজয় গড় স্কুলের সহ শিক্ষক ছিলেন। তাহলে এত বছর পর কেন মামলা? আর আবেদনকারীরাও কীভাবে ক্ষতিগ্রস্থ হলেন সে বিষয়েও এদিন আদলত জানতে চায়।
এনিয়ে দীর্ঘ শুনানি চলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। দীর্ঘ শুনানি শেষে যোগেশ চন্দ্র ল কলেজের অধ্যক্ষকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় বিচারপতি গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে মানিক ভট্টাচার্যের বেতন ফিরিয়ে নেওয়ারও নির্দেশ দেন তিনি। আগামীকাল শুক্রবার ফের এই মামলার শুনানি রয়েছে।
আর এহেন নির্দেশের পরে সন্ধ্যায় যোগেশ চন্দ্র ল কলেজের অধ্যক্ষের ঘরে তালা দিয়ে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications