জীবনের প্রথম বড় পরীক্ষার ফলপ্রকাশ শুক্রবার! কীভাবে দেখবেন Madhyamik Result
জীবনের প্রথম বড় পরীক্ষার ফলপ্রকাশ শুক্রবার! কীভাবে দেখবেন Madhyamik Result
রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল! জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে। ফলে শুক্রবার সকাল থেকেই একটা চাপা টেনশন পরীক্ষার্থীদের মধ্যে। শুধু তাই নয়, দীর্ঘদিন পর ফের একবার মেধাতালিকা প্রকাশ হতে চলেছে। ফলে প্রথম-দ্বিতীয় কে হবে তা নিয়েও সকাল থেকেই চাপা উত্তেজনা থাকবে। কিন্তু কীভাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে। ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই বিষয়ে ঘোষণা করা হয়েছে।

আড়াই মাসের মাথায় ফলপ্রকাশ
গত কয়েকদিন আগেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে মাধ্যমিক পরীক্ষার ফলাফলের দিন ঘোষণা করা হয়। সেই মতো আগামিকাল তিন জুন ফল প্রকাশ হতে চলেছে। পরীক্ষা হওয়ার আড়াই মাসের মধ্যেই এই ফল প্রকাশ করতে চলেছে পর্ষদ। মূলত তিন মাসের মধ্যেই মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার আড়াই মাসের মধ্যেই ফল প্রকাশ হচ্ছে। সকাল ৯ টায় সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ হবে। এরপর ১০ টা থেকে পরীক্ষার্থীরা স্কুল থেকেই মার্কশিট নিতে পারবেন বলে জানা যাচ্ছে।

কীভাবে ফলাফল জানতে পারবেন?
চড়ান্ত ফলাফল প্রকাশের আগে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে ৯টার পর থেকে অনলাইনেই ফলাফল জানতে পারা যাবে। বেশ কয়েকটি সরকারি ওয়েবসাইটও আছে বলে জানানো হয়েছে। সেগুলি হল- www.wbbse.wb.gov.ইন এবং http://wbresults.nic.ইন তো রয়েছেই। এর সঙ্গে আরও বেশ কয়েকটি ওয়েবসাইট আরও রয়েছে যেখানে মাধ্যমিক ফলাফল সকাল থেকেই জানা যাবে। এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারা যাবে বলে খবর।

মেধা তালিকা প্রকাশ হবে
এই বছর ৭ মার্চ থেকে ১৬ মার্চ মাধ্যমিক পরীক্ষা হয়। রেকর্ড সংখ্যায় পরীক্ষার্থী পরীক্ষায় বসে। ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন মাধ্যমিক পরীক্ষায় বসে। তথ্য বলছে গত কয়েক বছরের মধ্যে ৫০ হাজারেরও বেশি পরীক্ষার্থী মাধ্যমিকে বসে। ছাত্র এবং ছাত্রী নির্বিশেষে এই সংখ্যায় মাধ্যমিক দেয়। বিপুল এই পরীক্ষার্থীর খাতা তিনমাসের মধ্যে দেখে ফল প্রকাশ করে দেওয়াটা বড় চ্যালেঞ্জ ছিল পর্ষদের কাছে। বলে রাখা প্রয়োজন এবার মেধা তালিকা প্রকাশ করা হবে। কে প্রথম হলেন আর কে দশম সবাই দেওয়া হবে।

আগামী সপ্তাহে উচ্চমাধ্যমিকের ফলাফল
গত বছর করোনার কারণে মাধ্যমিক পরীক্ষা নেওয়া যায়নি। বিশেষ মূল্যায়ন পদ্ধতিতে নম্বর দেওয়া হয় মাধ্যমিক পরীক্ষার্থীদের। কিন্তু করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই পরীক্ষা প্রস্তুতি শুরু হয়ে যায়। ফের অফলাইনে পরীক্ষা নেওয়া হয়। রীতিমত করোনা বিধি মেনেই এই পরীক্ষা হয়। নেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। আগামী সপ্তাহেই ফের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে বলেই খবর।












Click it and Unblock the Notifications