Madhyamik Result: মাধ্যমিকের রেজাল্ট কীভাবে দেখবেন? রইল সমস্ত খুঁটিনাটি
WB 10th Result 2023: কাউন্টডাউন শুরু! শুক্রবার অর্থাৎ ১৯ মে প্রকাশিত হবে মাধ্যমিকের (madhyamik result 2023) ফলাফল। সকাল ১০ টায় মধ্যশিক্ষা পর্ষদের তরফে সাংবাদিক বৈঠক করে মাধ্যমিক পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশিত করা হবে।
এরপর বেলা ১২ টার পর থেকে ওয়েবসাইটের মাধ্যমে (madhyamik result) পরিক্ষার্থী তাদের ফল জানতে পারবেন। বেলা দুটোর পর থেকে স্কুল থেকে পরীক্ষার্থীরা রেজাল্ট এবং সার্টিফিকেট হাতে পাবেন বলেও জানা গিয়েছে। এবার প্রায় ৭ লাখ পরীক্ষা মাধ্যমিকে বসেছিল।

পরীক্ষার প্রায় দুমাসের মাথাতে ফল প্রকাশ করছে মধ্যশিক্ষা পর্ষদ। জীবনের প্রথম বড় পরীক্ষার ফলাফল। ফলে রেজাল্ট নিয়ে একটা চিন্তা তো থাকবে। তবে বেলা ১২ টার পর থেকে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটের মাধ্যমে ( WB 10th Result 2023 Download Marksheet) ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়েই ফল জানতে পারা যাবে। এছাড়াও আরও বেশ কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমেও মাধ্যমিকের ফলাফল জানতে পারা যাবে। যেমন wbresults.nic.ইন, https://exametc.কম/result.php, www.indiaresults.কম এবং https://www.fastresult.ইন/result/west-bengal-10th-result- লিঙ্কে ক্লিক করেও মাধ্যমিকের ফলাফল এবার জানতে পারা যাবে।
এছাড়াও বেশ কিছু সংবাদমাধ্যমের ওয়েবসাইটের মাধ্যমেও পরিক্ষার্থীরা তাদের ফলাফল খুব সহজেই জানতে পারবেন। অন্যদিকে এসএমএসের মাধ্যমেও এবারও মাধ্যমিকের ফলাফল জানতে পারা যাবে। আর সেজন্যে 5676570- এই নম্বরে WB10 ক্রমিক নম্বর লিখে মেসেজ করতে হবে।

কিছুক্ষণের মধ্যেই মোবাইলের স্ক্রিনে ভেসে উঠবে ফলাফল। পাশাপাশি বেশ কিছু অ্যাপ আছে সেগুলির মাধ্যমেও পড়ুয়ারা নিজেদের ফল জানতে পারবেন। সেগুলি হল Madhyamik Result , Madhyamik Results 2023। গুগল প্লে স্টোরে ফ্রি'তেই পাওয়া যাবে এই অ্যাপগুলি।
অন্য বারের মতো এবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে ১০ জনের মেধা তালিকা ঘোষণা করা হবে। এরপর বেলা ১২ টার পর থেকে ওয়েবসাইটের মাধ্যমে ফল জানা যাবে। অন্যদিকে ২৪ মে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর বারোটার পর থেকে অনলাইনে পরীক্ষার ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। তবে হাতে মার্কশিট পাবেন ৩১ মে থেকে।












Click it and Unblock the Notifications