Madhyamik 2024: মাধ্যমিকে বসার আগে কাছে রাখুন কন্ট্রোল রুমের নম্বর! সমস্যায় পড়লেই ফোন করুন
Madhyamik 2024: ২ তারিখ অর্থাৎ আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা। এবার প্রায় ৯,২৩,০১৩ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে। যার মধ্যে ৫,১৭০,১৯ জন ছাত্রী এবং ছাত্রের সংখ্যা ৪,০৫,৯৯৪ জন। গোটা রাজ্যের ২৬৭৫ টি কেন্দ্র এই পরীক্ষা হবে।
সুষ্ট এবং শান্তিপূর্ণ ভাবে যাতে পরীক্ষা (Madhyamik 2024) হয় সেজন্যে একাধিক ব্যবস্থা মধ্যশিক্ষা পর্ষদের তরফে নেওয়া হয়েছে। দফায় দফায় নবান্ন এবং জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন পর্ষদের আধিকারিকরা। যেখানে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বছর মাধ্যমিকের (West Bengal Madhyamik 2024) সময়সীমায় পরিবর্তন করা হয়েছে। নির্ধারিত সময়ের থেকে অনেকটাই এগিয়ে আনা হয়েছে। সেই মতো এবার পরীক্ষা শুরু হবে ৯টা ৪৫ মিনিটে। শেষ হবে দুপুর ১ টায় সময়। ফলে সাড়ে ৯টার মধ্যেই পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে যাওয়ার কথা বলা হয়েছে।
অন্যদিকে শিক্ষক-শিক্ষিকাদেরও পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় বলে দেওয়া হয়েছে। সেই মতো সকাল ৮টার মধ্যেই ঢুকতে হবে। পরীক্ষা চলাকালীন পর্ষদের তরফে আধিকারিকরা কেন্দ্রে পৌঁছবেন। খতিয়ে দেখবেন গোটা পরিস্থিতি।
অন্যদিকে গোটা রাজ্যে সার্বিক অবস্থার উপর কড়া নজর রাখা হবে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। এজন্যে পর্ষদের তরফে বিশেষ কন্ট্রোল রুমও খোলা হয়েছে। আর সেই কন্ট্রোল রুমের নম্বরটি ০৩৩-২৩৫৯-২২৭৭ এবং ০৩৩-২৩৫৯-২২৭৮।
এছাড়াও প্রত্যেকটি জেলাতেও আলাদা করে কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে কোনও সমস্যায় পড়লে সেখানে ফোন করা যাবে। আগামীকাল ২ তারিখ থেকে মাধ্যমিক শুরু হলেও তা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার দিনগুলিতে এই কন্ট্রোল রুম খোলা থাকবে।
তবে এবার নির্ধারিত সময় থেকে দু'ঘন্টা এগিয়ে নিয়ে আসা হয়েছে পরীক্ষার সময়। অনেক সকালে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে। আর তাই সকাল থেকেই যাতে পরিবহণ ব্যবস্থা সচল থাকে সে বিষয়ে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
জানা গিয়েছে ভোর পাঁচটা থেকেই পরিষেবা সচল রাখা হবে। অজেলার প্রত্যন্ত এলাকা থেকে পরীক্ষার্থীরা যাতে সময় মতো পরীক্ষা গ্রহন কেন্দ্রে যেতে পারে, তার জন্য পর্যপ্ত গাড়ির ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
মধ্যশিক্ষা পর্ষদের এবারের মাধ্যমিক পরীক্ষার জলপাইগুড়ি জেলার কনভেনার সুগত মুখার্জী বলেন, এবার জেলায় ১০,৭০০ জন ছাত্র এবং ১৪ ৮০০ জন ছাত্রী পরীক্ষায় বসতে চলেছে। অপরদিকে জলপাইগুড়ি শহরের ছয়টি পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব রয়েছে ফনিন্দ্র দেব বিদ্যালয়ে ওপর।
এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক প্রকাশ কুন্ডু জানান, আমার বিদ্যালয় সহ আরও পাঁচটি পরীক্ষা কেন্দ্রের মনিটরিং করার দায়িত্ব রয়েছে, তবে সব দিক থেকেই আমরা প্রস্তুত ।












Click it and Unblock the Notifications