অনেক হয়েছে চাকরি খুঁজে দেওয়া! ফের একবার linkedin-এ কর্মী ছাঁটাই
চাকরি খোঁজার ক্ষেত্রে ছাত্র থেকে কর্মীদের একটা বড় অংশ linkedin-এর উপর নির্ভর করে! এমনকি সংস্থাগুলির কাছেও linkedin নির্ভর যোগ্য একটা প্রতিষ্ঠান। কর্মী নিয়োগের ক্ষেত্রে সংস্থা তাদের নোটিফিকেশন linkedin-এ দিয়ে থাকেন।
কিন্তু যারা কিনা কর্মীদের চাকরি খুঁজে দিতে সাহায্য করেন সেখানেই আজ কর্মীরা অসুরক্ষিত! গোটা বিশ্বজুড়ে কার্যত প্রশ্নের মুখে অর্থনীতি। যার ফলে একাধিক সংস্থা পরিস্থিতি সামলাতে কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিচ্ছে। আর সেই তালিকায় এবার linkedin-ও।

প্রায় ৭১৬ জন কর্মীকে ছাঁটাই করল অন্যতম জনপ্রিয় সোশ্যাল প্লাটফর্মটি। সত্য নাদেলার সংস্থা Microsoft-এর মালিকানাধীন অন্যতম নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম লিঙ্কডইন প্রায় ৩.৫ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। যার সংখ্যা ৭১৬। সংস্থা জানাচ্ছে, তাদের চাইনিজ জব অ্যাপটিও বন্ধ করে দেওয়া হবে।
বলেও রাখা প্রয়োজন, গত ফেব্রুয়ারি মাসেও সংস্থা একাধিক বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হয়। এই নিয়ে দ্বিতীয় দফায় ফের একবার ছাঁটাই linkedin-এ। সংস্থা জানাচ্ছে, গোটা বিশ্বেই অর্থনীতি সঙ্কট দেখা দিয়েছে। এমনকি ইউজার সংস্থাতেও বড় ধাক্কা লেগেছে। এই অবস্থায় পরিস্থিতি সামলাতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
ইতিমধ্যে এই বিষয়ে সংস্থার তরফে কর্মীদের একটি চিঠি দেওয়া হয়েছে। রয়টার্সের প্রকাশিত খবর অনুযায়ী, linkedin-এ গোটা বিশ্বে প্রায় ২০,০০০ কর্মী কাজ করে। গত অর্থবছরে সংস্থা মোটা অঙ্কের লাভ করে। কিন্তু এরপরেও এই পথে কার্যত সংস্থা একপ্রকাশ হাঁটতে বাধ্য হচ্ছে।
linkedin-এর তরফে আরও এক বার্তায় জানাচ্ছে, চিনের জব সার্চ অ্যাপ InCareers বন্ধ করা হবে বলেও ইতিমধ্যে সিউদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৯ অগস্ট এই অ্যাপটিকে সম্পূর্ণ ভাবে বন্ধ করা হবে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে। InCareer অ্যাপটি একাধিক চ্যালেঞ্জের মুখে কার্যত মুথ থুবড়ে পড়েছে।

এই অবস্থায় কার্যত বাধ্য হয়েই এই সিদ্ধান্ত বলেই জানানো হয়েছে। Linkedin এর পেরেন্ট সংস্থা Microsoft। Layoffs.fyi এর তথ্য অনুসারে গত ছয়মাসে গোটা বিশ্বে 2,70,000-এর বেশি প্রযুক্তি নির্ভর সংস্থা ছাঁটাই করেছে। সেই তালিকাতে গুগল-ফেসবুকের মতো সংস্থাও আছে।
কয়েক দ্ফায় সংস্থা থেকে একাধিক কর্মীকে দরজা দেখিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় গোটা বিশ্বেই কর্মসংস্থান চ্যালেঞ্জের মুখে পড়তে কার্যত বাধ্য হচ্ছে। এবার সেই তালিকায় নাম লেখালো অন্যতম সোশ্যাল জায়েন্ট সংস্থা লিঙ্কডইনও। যা নিয়ে সংস্থায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েচছে বলেই খবর।












Click it and Unblock the Notifications