Layoffs 2022: ১৫ শতাংশ কর্মীকে ছেঁটে ফেলছে চিনের মোবাইল প্রস্তুতকারী সংস্থা Xiaomi
বিশ্বজুড়ে কর্মসংস্থানে কার্যত গ্রহণ লেগেছে! দেশ-বিদেশের একাধিক সংস্থা লাগাতার কর্মী ছাঁটাই করছে। ইতিমধ্যে Meta, Amazon সহ একাধিক প্রথম সারির সংস্থা কর্মী ছাঁটাই করেছে। এই অবস্থায় খারাপ খবর শোনাচ্ছে স্মার্টফোন প্রস্তুতকার
Xiaomi Layoffs 2022: বিশ্বজুড়ে কর্মসংস্থানে কার্যত গ্রহণ লেগেছে! দেশ-বিদেশের একাধিক সংস্থা লাগাতার কর্মী ছাঁটাই করছে। ইতিমধ্যে Meta, Amazon সহ একাধিক প্রথম সারির সংস্থা কর্মী ছাঁটাই করেছে। এই অবস্থায় খারাপ খবর শোনাচ্ছে স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা Xiaomi।
তাঁরাও কর্মী ছাঁটাই করবে বলে ইতিমধ্যে ঘোষণা করেছে। এভাবে কর্মী ছাঁটাই মোটেই ভালো সঙ্কেত দিচ্ছে না বলে মত বিশ্লেষকদের। আর এর মধ্যেই নতুন করে করোনা আতঙ্ক বিশ্বজুড়ে কর্মসংস্থানে প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছে।
Xiaomi জানাচ্ছে তারা তাঁদের সংস্থাতে ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছে। এক সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, এর প্রভাব সরাসরি সংস্থার অন্তত ৫ হাজার কর্মীর উপর পড়বে বলেই আশঙ্কা। সংস্থার একাধিক অফিসে এই ছাঁটাই হবে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, সংস্থার একাধিক বিভাগেই এই ছাঁটাই হবে বলে খবর। তবে হঠাত করে কর্মী ছাঁটাই কেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে প্রকাশিত খবর অনুযায়ী, চিনের মাটিতে সংস্থার প্রোডাকশন বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে সরাসরি আয়ের একটা বড় ঘাটতি তৈরি হয়েছে বলেই খবর।

স্মার্টফোনের প্রোডাকশনে বড় ধাক্কা
হঠাত করে কর্মীছাঁটাইয়ের কারণ হিসাবে সংস্থার প্রোডাকশনে বড় ধাক্কাকে দায়ী করা হচ্ছে। এমনকি মোবাইলের মার্কেটে Xiaomi-এর চাহিদাও পড়ে যায়। কোম্পানির বছরের পর বছর স্মার্টফোনের বিক্রি 11% কমে গিয়েছে। কার্যত অন্যান্য সংস্থার গুলির সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে পড়েছে চিনের এই অন্যতম বড় মোবাইল প্রস্ততকারী সংস্থা। Xiaomi-তে যে ছাঁটাই হতে চলেছে তা ভারতের কোম্পানি ডিক্সনের উপর সরাসরি প্রভাব ফেলবে। কারণ ডিক্সনের সবথেকে বড় ক্লায়েন্ট Xiaomi-। এই অবস্থায় বড় সমস্যায় Dickson পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Revenue- তেও বড় ধাক্কা
নভেম্বর মাসে, Xiaomi-এর তরফে বলা হয়েছিল সংস্থার Revenue- তেও বড় ধাক্কা লেগেছে। আর তা কমে 9.7% শতাংশ হয়েছে। আর এজন্যে করোনাকেই দোষী বলা হয়। করোনার কারনে একাধিক বিধি নিষেধ ছিল। কিন্ত্য এরপরেও ঘুরে দাঁড়াতে পারিনি সংস্থা। Xiaomi স্মার্টফোনের বিক্রিতে বড় একটা ধাক্কা লেগেছে। আর তা সামলাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে সংস্থাকে। আর সেই কারনেই কার্যত কর্মী ছাঁটাইয়ের পথে সংস্থা হাঁটতে বাধ্য হচ্ছে বলে মনে করা হচ্ছে।
যদিও এই বিষয়ে সংস্থার তরফে কিছু বলা হয়নি।












Click it and Unblock the Notifications