KVS Recruitment 2022: গান সহ একাধিক বিষয়ে শিক্ষক নিয়োগ, এক ক্লিকেই করা যাবে আবেদন
গান সহ একাধিক বিষয়ে শিক্ষক নিয়োগ, এক ক্লিকেই করা যাবে আবেদন
বেকার যুবক-যুবতিদের জন্যে বড় খবর! এই মুহূর্তে যারা চাকরি খুঁজছেন তাঁদের জন্যে তো বটেই। কেন্দ্রীয় বিদ্যালয়ে (Kendriya Vidyalaya) চাকরি পাওয়ার ক্ষেত্রে (Sarkari Naukri) বড় সুযোগ। আর সেদিকে তাকিয়ে Kendriya Vidyalaya এনপিজিসি নবীনগর, ওরংবাদে শিক্ষক পদের (KVS Recruitment 2022) জন্যে এই নিয়োগ হবে। একাধিক বিষয়ে এই শিক্ষক নেওয়া হবে। আর এ বিষয়ে আবেদন করার জন্যে অনলাইনের মাধ্যমে করতে হবে।

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের আবেদনের জন্যে বলা হয়েছে। অনলাইনের মাধ্যমে এই শূন্যপদগুলির জন্যে আবেদন করা যাবে। আর এজন্যে Kendriya Vidyalaya -এর সরকারি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েবসাইটি হল- nabinagar.kvs.ac.ইন। ইন্টারভিউের মাধ্যমে এই পদের জন্যে নিয়োগ করা হবে। আগামী ২২ মার্চ থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে। https://nabinagar.kvs.ac.ইন/- এই লিঙ্কে ক্লিক করেও এই পদের জন্যে আবেদন করা যাবে।
তবে আবেদনের আগে অবশ্যই ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। আর সেই (Sarkari Naukri) বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন- https://nabinagar.kvs.ac.ইন/sites/default/files/%E0%A4%B5%E0%A4%BF - এই লিঙ্কে। PGT, TGT সহ একাধিক পদের (KVS Recruitment 2022) জন্যে আবেদন করা যাবে।
কোন পদের জন্যে কত নিয়োগ-
একাধিক শূন্যপদের জন্যে এই নিয়োগ হবে।
পিজিটি- ইংরেজি, হিন্দি, গনিত এবং physics
টিজিটি- ইংরেজি, অঙ্ক, হিন্দি এবং SKT
পিজিটি (সিএস)
প্রাথমিক শিক্ষক
কম্পিউটার শিক্ষক। কোচ এবং গানের শিক্ষক পদের জন্যে এই নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা-
PGT- সংশ্লিষ্ট বিষয়ে এনসিইআরটি'র রিজিওনাল কলেজ অফ এডুকেশনে দুবছর ইন্টিগ্রেটেড পোস্ট গ্যাজুয়েট ডিগ্রি থাকাটা প্রয়োজন।
কম্পিউটার শিক্ষক- যে কোনও মান্যতাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকতে হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয় থেকে অঙ্ক ৫০ শতাংশ নম্বরের সঙ্গে বিএ কিংবা বিটেক ডিগ্রি থাকাটা খুব প্রয়োজন। এমএসসি কিংবা এমসিএ থাকলেও চলবে।
TGT - নুন্যতম ৫০ শতাংশ নম্বর নিয়ে যে কোনও বিষয়ে এনসিইআরটি'র রিজিওনাল কলেজ অফ এডুকেশনে দুবছর ইন্টিগ্রেটেড পোস্ট গ্যাজুয়েট ডিগ্রি থাকাটা প্রয়োজন। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।












Click it and Unblock the Notifications