KVS Recruitment 2022: ১৩ হাজারের বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগ, নেওয়া হবে গানের দিদিমনিও

চাকরির বাজারে বড় খবর। কেন্দ্রীয় বিদ্যালয়ে (KVS Recruitment) ১৩ হাজারের বেশি শূন্যপদে ব্যাপক নিয়োগ করা হবে। সেই পদে আবেদনের জন্যে দারুন সুযোগ। দেশের একাধিক কেন্দ্রীয় বিদ্যালয়ের ((KVS) জন্যে এই নিয়োগ করা হবে।

KVS Recruitment 2022: চাকরির বাজারে বড় খবর। কেন্দ্রীয় বিদ্যালয়ে (KVS Recruitment) ১৩ হাজারের বেশি শূন্যপদে ব্যাপক নিয়োগ করা হবে। সেই পদে আবেদনের জন্যে দারুন সুযোগ। দেশের একাধিক কেন্দ্রীয় বিদ্যালয়ের ((KVS) জন্যে এই নিয়োগ করা হবে।

একাধিক বিষয়ের ইপর এই শিক্ষক নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হল। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের দ্রুত এই (Recruitment 2022) পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।

ব্যাপক নিয়োগ

ব্যাপক নিয়োগ

PRT, TGT, PGT সহ শিক্ষাকর্মী হিসাবেও ব্যাপক নিয়োগ করবে kendriya vidyalaya sangathan। এজন্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এমনটাই জানানো হয়েছে। এজন্যে KVS-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্যে এই লিঙ্কে- kvsangathan.nic.ইন - ক্লিক করতে বলা হয়েছে। তবে এই পদের জন্যে আবেদন কর‍ার আগে ভালো ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

হাতে আর কয়েকটা দিনই বাকি।

হাতে আর কয়েকটা দিনই বাকি।

বিজ্ঞপ্তিটি পড়তে এই লিঙ্কে- https://kvsangathan.nic.ইন/apply-direct-recruitment-kendriya-vidyalaya-sangathan-1- ক্লিক করতে বলা হয়েছে। বিস্তারিত ভাবে সমস্ত তথ্য পাওয়া যাবে। মোট ১৩৪০৪ শূন্যপদের জন্য এই নিয়োগ করবে kendriya vidyalaya sangathan। তবে মাথায় রাখতে হবে এই শূন্যপদের জন্যে আবেদন শেষ তারিখ কিন্ত্য আগামী ২৬ ডিসেম্বর। ফলে হাতে আর কয়েকটা দিনই বাকি।

কীভাবে নিয়োগ

কীভাবে নিয়োগ

আবেদন করা যোগ্য প্রার্থীদের নিয়োগ লিখিত পরীক্ষার মাধ্যমে ( KVS Recruitment 2022 ) বেছে নেওয়া হবে। এরপর ক্লাস ডেমো, ইন্টারভিউ এবং স্কিল টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীকে এই শূন্যপদের জন্যে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

শূন্যপদের সংখ্যা

শূন্যপদের সংখ্যা

মোট ১৩ হাজার ৪০৪ টি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। এর মধ্যে PGT শূন্যপদে 1409 জনকে নিয়োগ করা হবে। ট্রেড গ্র্যাজুয়েট টিচার হিসাবে ৩১৭৬ টি শূন্যপদ রয়েছে। এছাড়াও PRT হিসাবে ৬৪১৪ টি শূন্যপদ। পিআরটি (সংগীত) - ৩০৩, সহকারী কমিশনার - ৫২ জন, অধ্যক্ষ - ২৩৯, উপাধ্যক্ষ - ২০৩, গ্রন্থাগারিক - ৩৫৫, আর্থিক দেখভাল করবেন এমন ছয়জনকে নিয়োগ করা হবে। পাশাপাশি সহকারী সেকশন অফিসার (এএসও) - ১৫৬ জন, সিনিয়র সচিবালয় সহকারী (ইউডিসি) - ৩২২, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (LDC) - ৭০২, হিন্দি অনুবাদক - ১১ জন, স্টেনোগ্রাফার গ্রেড-২- ৫৪ জনকে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।

দেশের একাধিক রাজ্যে কেন্দ্রিয় বিদ্যালয় রয়েছে। সেই সমস্ত বিদ্যালয়ে একাধিক শূন্যপদ রয়েছে। এর ফলে কার্যত থমকে যাচ্ছে পঠন-পাঠন। সেখানে দাঁড়িয়ে দেশজুড়ে এই নিয়োগ করা হবে। এই শূন্যপদের জন্যে আবেদন করতে হলে ভালো ভাবে বিজ্ঞপ্তি টি পড়ে নিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+