KV Recruitment 2022 : যোগা, কম্পিউটার সহ একাধিক শূন্যপদে শিক্ষক নিয়োগ, রইল বিস্তারিত

KV Recruitment 2022 : যোগা, কম্পিউটার সহ একাধিক শূন্যপদে শিক্ষক নিয়োগ, রইল বিস্তারিত

KV Delhi Recruitment 2022 : দিল্লির জনকপুরি কেন্দ্রীয় বিদ্যালয়ে ব্যাপক কর্মী নিয়োগ। পিজিটি, পিআরটি, কম্পিউটার শিক্ষক, যোগা শিক্ষক, খেলাধুলো সংক্রান্ত শিক্ষক সহ একাধিক পদের জন্যে নিয়োগ করবে। ইতিমধ্যে কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে।

জানা গিয়েছে, এই শূন্যপদের জন্যে নিয়োগ হবে ওয়ার্ক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী ২২ ফেব্রুয়ারি ২০২২ এর সকাল ৮টা থেকে এই ইন্টারভিউ শুরু হবে। আর তা চলবে বেলা ১১টা পর্যন্ত। ফলে এই সময়ের মধ্যেই পৌঁছে যেতে হবে সংশ্লিষ্ট ঠিকানাতে। সেখানেই বিস্তারিত ভাবে বলা থাকবে। সেই মতো ইন্টারভিউ হবে।

জরুরি তথ্য

জরুরি তথ্য

বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ কন্ট্রাক্ট বেসিসে হবে। তবে আবেদনের আগে অবশ্যই ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নেওয়া দরকার। দিল্লি কেন্দ্রীয় বিদ্যালয়ের ওয়েবসাইটে এই বিষয়ে তথ্য দেওয়া রয়েছে। ওয়েবসাইটটি হল - https://janakpuri.kvs.ac.in/।

শূন্যপদ সংক্রান্ত তথ্য-

শূন্যপদ সংক্রান্ত তথ্য-

একাধিক শূন্যপদের জন্যে এই নিয়োগ হবে। বেশ কয়েকটি বিষয়ে এই নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী পিজিটি, টিজিটি, পিআরটি, স্পেশাল এজুকেটর, কাউন্সিলর, কম্পিউটার শিক্ষক, যোগা শিক্ষক, স্পোর্টস কোচ, আর্টস এবং ক্রাফট শিক্ষক, মিউজিক শিক্ষক, বেন্ড মাস্টার এবং নার্স-পদের জন্যে নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় বিদ্যালয়। তবে শূন্যপদের ম্পট সংখ্যা কত, কোন বিষয়ে কতজন নিয়োগ করা হবে তা অবশ্যই বিজ্ঞপ্তিতে পড়তে হবে।

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

একাধিক পদের জন্যে এই নিয়োগ করা হবে। প্রাইমারি শিক্ষক পদের জন্যে নিয়োগ হবে। আবেদনকারী নুন্যতম ৫০ শতাংশ নম্বর পেতেই হবে। একই সঙ্গে ক্লাস ১২ পাস করতেই হবে। একই সঙ্গে ডায়ট, বিএড করা থাকতেই হবে। পিজিটি- এনসিআরটির আঞ্চলিক কলেজ থেকে সংশ্লিষ্ট কলেজ থেকে এমএসসি করা থাকতেই হবে। যেখানে নুন্যতম ৫০ শতাংশ নম্বর পেতেই হবে। কম্পিউটার শিক্ষকের জন্যে কম্পিউটার সায়েন্সে বিএএসসি কিংবা বিটেক, বিসিএ কিংবা এমসিএ করা থাকলে আবেদন করা যাবে। এছাড়াও বাকি যে সমস্ত পদের জন্যে নিয়োগ হবে সে সমস্ত বিষয়ে আবেদনকারীকে পড়াশুনা থাকতে হবে। এবং অবশ্যই ডিগ্রি এবং ডিপ্লোমা থাকতে হবে আবেদনকারীর।

বিজ্ঞপ্তি দেখেই আবেদন করুন-

বিজ্ঞপ্তি দেখেই আবেদন করুন-

হাতে আর কয়েকটা দিন। জরুরি বেশ কিছু নথি সঙ্গে করে নিয়ে যেতে হবে। দরকারি সমস্ত তথ্য ইন্টারভিউ দেওয়ার আগে জেনে যাওয়াটা প্রয়োজনীয়। না হলে সমস্যা হতে পারে। কেন্দ্রীয় বিদ্যালয়ের ওই ওয়েবসাইটে সমস্ত তথ্য দেওয়া রয়েছে। সেই মতো পড়ে জেনেই আবেদন করুন সংশ্লিষ্ট পদগুলির জন্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+