সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি
সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি
কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সের চূড়ান্ত সীমা কত হওয়া প্রয়োজন, তা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ : ৮টি
কোন কোন শূন্যপদ
১) প্রাইমারি সেকশন : ইংরাজি, অঙ্ক, সোশ্যাল সায়েন্স, হিন্দি, বাংলা, কম্পিউটার।
২) সেকেন্ডারি সেকশন : ভূগোল, ইংরাজি
কোথা থেকে আবেদন : পশ্চিমবঙ্গের যে কোনও জেলার প্রার্থীরা এই শূন্যপদগুলির জন্য আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
১) প্রাইমারি সেকশন : কেবল প্রশিক্ষণ প্রাপ্ত গ্র্যাজুয়েট শিক্ষকরাই আবেদন করতে পারবেন।
২) সেকেন্ডারি সেকশন : কেবল প্রশিক্ষণ প্রাপ্ত গ্র্যাজুয়েট শিক্ষকরাই আবেদন করতে পারবেন।
বয়সের চূড়ান্ত সীমা : কিছু উল্লেখ করা হয়নি।
আবেদনের ফি : প্রার্থীদের আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না।
গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা দেওয়া শুরু : ২৫/০২/২০২১
২) আবেদন জমা দেওয়ার শেষ দিন : ১০ দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে।
কীভাবে আবেদন করা যাবে
১) ইমেল করে আবেদন জমা দিতে হবে।
২) সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলের ই-মেল আইডি - teachersrecruit2021sxcs@gmail.com












Click it and Unblock the Notifications