Kolkata Recruitment 2024: কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ অবসরপ্রাপ্তদের নিয়োগ করবে, জানুন কীভাবে আবেদন
CNMC Kolkata Recruitment 2024: কলকাতায় থেকে কাজ খুঁজছেন? তাহলে বড় সুযোগ। অবসরপ্রাপ্তদের কাছে একেবারে সুবর্ন সুযোগ। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। বিজ্ঞপ্তি অনুযায়ী কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে (CNMC Kolkata) এই নিয়োগ করা হবে।
ফলে ইচ্ছুক এবং যোগ্যদের অবিলম্বে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। কীভাবে-কোথায় আবেদন (Kolkata Recruitment 2024) করবেন বিস্তারিত জেনেই আবেদন করতে হবে।

CNMC Kolkata Recruitment 2024: কীভাবেন আবেদন?
ফেসিলিটি ম্যানেজার পদের জন্যে নিয়োগ (Kolkata Recruitment 2024) করা হবে। কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে (CNMC Kolkata) এই নিয়োগ হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। তবে বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্র এবং বায়োডেটা পাঠাতে হবে। আর তা পাঠাতে হবে ৩১ জানুয়ারি দুপুর ২ টোর মধ্যেই। এই পদে যদি আবেদন করতে চান তাহলে এখনই তা করুন। আবেদনত্র এই প্রতিবেদনে দেওয়া লিঙ্কে ক্লিক করেও তা পেতে পারেন।
CNMC Kolkata Recruitment 2024: বিজ্ঞপ্তি এবং শূন্যপদ
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী মোট চারটি শূন্যপদের জন্যে এই নিয়োগ (Kolkata Recruitment 2024) করা হবে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিঙ্কে--- Kolkata Recruitment 2024 - ক্লিক করতে পারেন।
এমনকি এই লিঙ্কে --- Kolkata Recruitment 2024 - ক্লিক করেও এই বিষয়ে আরও জানা যাবে। তবে চুক্তিভিত্তিতে এই নিয়োগ করা হবে। মেয়াদ এক বছর। আর তা শেষ হলে প্রয়োজনীয়তা অনুযায়ী সময় আরও বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
CNMC Kolkata Recruitment 2024: কারা সুযোগ পাবেন
অবসরপ্রাপ্তদের এই পদের জন্যে নিয়োগ করা হবে। ওয়ার্ড মাস্টার পদে কাজের অভিজ্ঞতা আছে তাঁদের নিয়োগের (Kolkata Recruitment 2024) ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। যোগ্যদের মাসে বেতন হিসাবে ১৪,০০০ টাকা দেওয়া হবে বলে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অন্যদিকে বিজ্ঞপ্তি অনুয়ায়ী ইন্টারভিউতে আবেদনকারীর শারীরিক সক্ষমতা এবং পেশাদারি দক্ষতা খতিয়ে দেখা হবে আবেদনকারীর। আর সেখানে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই এই নিয়োগ করা হবে বলে উল্লেখ। তবে এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে (Kolkata Recruitment 2024 )হাতে সময় নেই। সমস্ত কিছু পড়েই আবেদন জানান এই শূন্যপদে।












Click it and Unblock the Notifications