Kolkata Port Recruitment 2023: কলকাতা বন্দরে শিক্ষানবিশ পদে ব্যাপক নিয়োগ, কীভাবে আবেদন জানুন
Kolkata Port Recruitment 2023: কলকাতায় থেকে কাজ করতে চান! তাহলে আপনার জন্যে দারুণ খবর। কলকাতা বন্দর অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কাজের সুযোগ। ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে।
কীভাবে কোথায় আবেদন করবেন সমস্ত কিছু এই প্রতিবেদনে আলোচনা করা হল।

Kolkata Port Recruitment 2023: কীভাবে আবেদন
শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের জন্যে এই নিয়োগ (Kolkata Port Recruitment 2023) করা হবে। মূলত শিক্ষানবিশ পদের জন্যে এই নিয়োগ করা হবে। অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করতে হবে। তবে একটি ফর্ম ফিলআপ করতে হবে। আর তা করে এই ইমেল - recruitment.fa@kolkataporttrust.gov.in - আইডিতে পাঠাতে বলা হয়েছে। ওই ফর্মের সঙ্গে যাবতীয় নথি যুক্ত করতে হবে। বিস্তারিত জেনেই এই পদের জন্যে আবেদন করুন।
Kolkata Port Recruitment 2023: পড়ুন বিজ্ঞপ্তিটি
এই পদের জন্যে আবেদনের আগে ভালো করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি (Kolkata Port Recruitment 2023)পড়ে নিতে হবে। আর এজন্যে এই লিঙ্কে- https://smportkolkata.shipping.gov.in/ - ক্লিক করতে হবে। কিংবা এই লিঙ্কে- Kolkata Port Recruitment 2023 - ক্লিক করেও এই বিষয়ে বিস্তারিত জানা যাবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে আবেদনের শেষ তারিখ আগামী ৮ নভেম্বর।
Kolkata Port Recruitment 2023: মোট ৬টি পদের জন্যে এই নিয়োগ
শিক্ষানবিশ পদের জন্যে এই নিয়োগ করা হবে। মোট ৬টি পদের জন্যে এই নিয়োগ (Kolkata Port Recruitment 2023) করা হবে। ফিন্যান্স বিভাগের জন্য মূলত এই নিয়োগ করা হবে। তবে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। প্রয়োজনে কাজের পইরিস্থিতি দেখে চুক্তির মেয়াদ আরও বাড়াতে পারে। ২৫,০০০ টাকা প্রতি মাসে বেতন হিসাবে দেওয়া হবে। আবেদনকারীর বয়স ৩০ বছরের বেশি হওয়া চলবে না।
Kolkata Port Recruitment 2023: যোগ্যতা-
এই বিষয়ে নির্দিষ্ট করে বন্দরের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সেমি কোয়ালিফায়েড কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট হিসাবে যথেষ্ট দক্ষ হতে হবে। এছাড়া সেমি কোয়ালিফায়েড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসাবেও এই পদের (Kolkata Port Recruitment 2023) জন্যে আবেদন করা যাবে।
বিস্তারিত জেনেই এই পদের জন্যে আবেদন করুন। ছোট্ট ভুলে বাতিল হয়ে যেতে পারে আবেদন।












Click it and Unblock the Notifications