Kolkata Police Recruitment 2023: কলকাতা পুলিশে আড়াই হাজার শূন্যপদ! বড় সিদ্ধান্ত মমতার

Kolkata Police Recruitment 2023: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর নির্বাচনের আগেই সমস্ত নিয়োগ শেষ করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। একদিকে যখন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চায় রাজ্য সরকার পাশাপাশি নিয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতা পুলিশে কনস্টেবল পদের জন্যে নিয়োগ (Kolkata Police) করবে সরকার। প্রায় আড়াই হাজার শূন্যপদের জন্যে এই নিয়োগ (Recruitment 2023) করা হবে। আর তা শীঘ্রই শুরু হবে।

Kolkata Police Recruitment 2023

সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসে। আর সেখানেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। পঞ্চায়েত নির্বাচনের কারণে দীর্ঘদিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal CM) নেতৃত্বে বসে মন্ত্রিসভার বৈঠক। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশে দু'হাজার পাঁচশো জন কনস্টেবল পদে নিয়োগ হবে।

Kolkata Police Recruitment 2023: কি বলছেন মন্ত্রী?

বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষার (Recruitment) মাধ্যমে কলকাতা পুলিশে কনস্টেবল পদে নিয়োগ করা হবে। কলকাতা পুলিশে নিয়োগের বিষয়টি মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় ছিল। সেই অপেক্ষার অবসান হল সোমবার। আগামী কয়েক মাসের মধ্যে কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

আর এই নিয়োগ প্রক্রিয়া শুরু হলে রাজ্যে বেকার সমস্যা অনেকটাই মিটবে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে বহু যুবক কলকাতা পুলিশে চাকরি করার স্বপ্ন দেখেন তা পূরণ হবে বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও কার্যত একেবারে শেষ পর্যায়ে। ইতিমধ্যে ইন্টারভিউ শেষ হয়েছে। পর্ষদ চাইছে দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment 2023) প্যানেল প্রকাশ করতে।

আর সেই লক্ষ্যেই পর্ষদ আলোচনা চলছে বলে জানা যাচ্ছে। দীর্ঘ একমাস পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া চলায় সেভাবে প্রক্রিয়া চালানো যায়নি। তবে পুজোর আগেই প্যানেল বা মেধাতালিকা প্রকাশ করা যায় কিনা সে বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ কাজ করছে বলে জানা যাচ্ছে।

পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, এই বিষয়ে কাজ চলছে। অন্যদিকে সমস্ত নিয়োগের ক্ষেত্রে আগেই সবুজ সঙ্কেত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কেন নিয়োগ হচ্ছে না এই নিয়ে বার প্রশাসনকে প্রশাসনিক প্রধানের তোপের মুখেও পড়তে হয়েছে। এই অবস্থায় বড় পদক্ষেপ সরকারের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+