Kolkata Metro Recruitment 2023: কলকাতা মেট্রোর চাকরিতে শুধু সিভি পাঠালেই হবে না! রইল সমস্ত খুঁটিনাটি তথ্য

Kolkata Metro Recruitment 2023: কলকাতায় থেকে যারা চাকরি করতে চান তাদের জন্যে বড় খবর। একাধিক শূন্যপদের জন্যে নিয়োগ হবে কলকাতা মেট্রোতে (KMRCL)। এসজি/জেএজি স্তরে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার (সিভিল) পদের জন্যে নিয়োগ করা হবে।

তবে অবসরপ্রাপ্তদের নিয়োগ করা হবে। পাশাপাশি ডিওয়াই পদের জন্যেও নিয়োগ করা হবে। কীভাবে কোথায় আবেদন বিস্তারিত-

Kolkata Metro Recruitment 2023 - কলকাতার মেট্রোর চাকরিতে শুরু সিভি পাঠালেই হবে না!

Kolkata Metro Recruitment 2023: কীভাবে আবেদন

অফলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করতে হবে। বায়ো-ডেটা/অ্যাপ্লিকেশান ফর্ম ভরে সংশ্লিষ্ট ঠিকানাতে পাঠাতে হবে। যে আবেদন পাঠাবেন তাঁর উপর অবশ্যই লিখতে হবে ''APPLICATION FOR APPOINTMENT TO THE POST OF_____ ON CONTRACTUAL''।

এবার তা পাঠাতে হবে জেনারেল ম্যানেজার/অ্যাডমিনিস্ট্রেশন এবং এইচআর, Kolkata Metro Rail Corporation Limited (KMRCL), KMRCL Bhavan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata - 700021। এই আবেদন আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে পৌঁছতে হবে সংশ্লিষ্ট এই ঠিকানায়।

Kolkata Metro Rail Recruitment 2023: জরুরি তথ্য

চুক্তিভিত্তিক এই নিয়োগ করা হবে। কাজ অনুযায়ী যদিও তা বাড়ানো হবে। চিফ ইঞ্জিনিয়ার/আর্বিটেশন/সিভিল/এক্সপার্ট পদের জন্যে এই নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- Kolkata Metro Rail Recruitment 2023 ক্লিক করতে হবে। এছাড়াও এই https://mtp.indianrailways.gov.in ওয়েবসাইটেও ক্লিক করতে পারেন।

Kolkata Metro Rail Recruitment 2023: বয়স সংক্রান্ত তথ্য

মেট্রোর তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ৬০ বছর কিংবা ৬৪ বছরের মধ্যে বয়স যারা তাঁরা আবেদন করতে পারেন। অভিজ্ঞতার ভিত্তিতে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীকে। তবে এজন্যে দিতে হবে ইন্টারভিউ।

Kolkata Metro Rail Recruitment 2023: জরুরি নথি

অফলাইনে সিভি দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি জরুরি নথিও জমা দিতে হবে। সেগুলি হল-

Service Certificate/P.P.O Copy.
b) A copy of CV (Curriculum Vitae) signed by Retired officer.
c) Two copies of recent passport size photograph.
d) Mobile Number/ Any other alternative Mobile Number।

এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+