Railway Jobs after 12th: ফ্রি চিকিৎসা, সঙ্গে থাকা-ঘোরাও বিনামূল্যে! রেলে চাকরি পেলে জানেন আরও কী সুবিধা পাবেন?
Railway Jobs after 12th: সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের বেশির ভাগই নজর থাকে রেলে চাকরি পাওয়ার। বেশ কিছু স্তরে এই নিয়োগ হয়। রেলওয়ে ভর্তি বোর্ড (RRB) কিংবা রেলওয়ে ভর্তি সেল (RRC) এর মাধ্যমে নিয়োগ হয়। সরকারি চাকরির ক্ষেত্রে একাধিক সুযোগ রয়েছে। তেমনই রেলে চাকরিতেও একাধিক সুবিধা রয়েছে। চাকরিতে নিশ্চিয়তার পাশাপাশি কর্মচারীরা বেশ কিছু সুবিধা পান।
এমনকি স্পোর্টস কোটায় চাকরি পেলে খেলাধুলো চালিয়ে যাওয়ার সুযোগ (Sarkari Naukri Benefits) থাকে। একনজরে জেনে নিন ভারতীয় রেলে চাকরির (Railway Jobs after 12th) সুযোগ সুবিধা থেকে খুঁটিনাটি তথ্য-

Railway Job Benefits: একাধিক সুবিধা রয়েছে রেলে চাকরিতে-
রেলে চাকরির অনেক সুবিধা রয়েছে। এগুলি সম্পর্কেও অবশ্যই জানা প্রয়োজন-
- জব সিকিউরিটি- ভারতীয় রেলে সবথেকে নিরাপদ চাকরি হিসাবে দেখা হয়। কাউকে তাড়াতাড়ি চাকরি থেকে বরখাস্ত করা হয় না। সবথেকে বড় ব্যাপার, কাজে থাকাকালীন কিছু ঘটলে তার স্ত্রী, সন্তান বা পরিবারের কোনও সদস্যকে চাকরি দেওয়ার সুযোগ থাকে রেলে।
- থাকা থেকে ঘোরা ফ্রি- রেলওয়ে চাকরিতে একাধিক সুবিধা রয়েছে। রেলের সমস্ত কর্মচারীদের ট্রেনে ফ্রি ট্র্যাভেলের সুবিধা দেওয়া হয়। কয়েকটি ট্রেনে ভাঁড়া লাগলেও তা অর্ধেক। যে কর্মচারীরা রেলওয়ে কোয়ার্টার পেতে সক্ষম নন, তারা HRA অর্থাৎ বাড়ি ভাড়া ভাতা পান।
- বেতন অনেক বেশি হয়- রেলওয়েতে প্রধান ইঞ্জিনিয়ার পদে যারা রয়েছেন তাঁদের বেতন বছরে কমপক্ষে ৫০-৫৬ লাখের মধ্যে হতে পারে। এমনকি অন্যান্য কর্মীদেরও বেতন আকাশ ছোঁয়া। সঙ্গে পেড লিভ থেকে শুরু করে একাধিক আর্থিক সুবিধা রয়েছে।
- বিনামুল্যে চিকিৎসা- কর্মচারীদের চিকিৎসার খরচ বহন করেছে রেল বিভাগ। রেল হাসপাতাল রয়েছে। , সেখানে যদি রোগ অনুযায়ী চিকিৎসা না পাওয়া যায়, তাহলে বাইরে থেকে চিকিৎসা করানোর খরচও বহন করে রেলওয়ে।
- স্পোর্টসে সুযোগ- ক্রীড়াবিদরা রেলের হয়ে খেলার সুযোগ পান। রয়েছে আরও সুবিধা।
Railway Jobs Age Limit: বয়স এবং যোগ্যতা -
RRB নন টেকনিকাল পপুলার ক্যাটাগরি (NTPC) -তে চাকরি [পাওয়ার ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করা হয়। ক্লার্ক সহ একাধিক কিছু পদে নিয়োগ হবে। কবে হবে তা জানতে নজর রাখতে হবে রেলের ওয়েবসাইটে। ক্লাস ১২ পাশে এই চাকরি পাওয়ার সুযোগ রয়েছে। নুন্যতম ১৮ বছর বয়স থেকে ৩০ বছর বয়স থেকে আবেদন করা যায়। বেশির ভাগ ক্ষেত্রেই অনলাইনে আবেদনের সুযোগ থাকে। বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে আবেদন জানাতে পারেন।












Click it and Unblock the Notifications