Rail Kaushal Vikas Yojana: ১৫ দিনের ফ্রি ট্রেনিং! রেলের এই যোজনায় মিলবে রোজগার, হবে মোট আয়
Rail Kaushal Vikas Yojana: শুধু রেল ট্র্যাকেই নয়, বেকার যুবক-যুবতীদের রোজগারের জন্যেও যুগান্তকারী ভারতীয় রেল। রেলমন্ত্রক চায় অনেক বেশি করে দেশের যুবক-যুবতীরা সাবলিন হোক।
আর সেজন্যে রেলের (Indian Rail) তরফে যুবক-যুবতীদের জন্যে ১৫ থেকে ১৮ দিনের ট্রেনিং (Rail Kaushal Vikas Yojana) দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আর এই ট্রেনিংয়ের পর নিজেরাই স্টার্টআপ তৈরি করতে পারবেন দেশের নতুন প্রজন্ম।

Rail Kaushal Vikas Yojana: ক্লাস ১০ পাশে লাভ তুলতে পারবেন
ভারতীয় রেলের এই যোজনা যুবকদের বেশ পছন্দ হয়েছে। এই প্রকল্পের সবচেয়ে বিশেষ বিষয় হল এই প্রশিক্ষণের জন্য যুবকদের বিশেষ পড়াশোনার প্রয়োজন নেই। মাত্র ক্লাস ১০ পরেজন্ত পড়াশোনা করেছেন এমন পড়ুয়ারা এই যোজনার লাভ তুলতে পারবেন। আর তার মাধ্যমে ১৫ থেকে ১৮ দিনের ট্রেনিং নিতে পারবেন।
Rail Kaushal Vikas Yojana: বিশেষজ্ঞরা এই ট্রেনিং দেয়
উত্তর পশ্চিম রেলওয়ের সিপিআরও ক্যাপ্টেন শশী কিরণ জানিয়েছেন, Kaushal Vikas Yojna-এর মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে আত্মনির্ভর করা হচ্ছে। এই যোজনার মাধ্যমে ফ্রিতেই ট্রেনিং দেওয়া হয়। উত্তর পশ্চিম রেলওয়ের মধ্যে একাধিক কারখানা রয়েছে যারা নানা ভাবে ট্রেনের নানা ধরনের কাজ করে থাকে। আর সেই সমস্ত জায়গাতে তরুণ প্রজন্ম যাতে দক্ষতা (Efficiency) থেকে পান সেই চেষ্টা করা হয়। আর এজন্যে বিশেষজ্ঞদের দিয়েই ট্রেনিং দেওয়া হয় যুবকদের। আর এই ট্রেনিংয়ের সময় নানা ধরনের কাজ শেখানো হয়।
Rail Kaushal Vikas Yojana: লোন পাওয়া যায়
যুবকদের ট্রেনিং শেষ হলে রেলওয়ের তরফে একটি সার্টিফিকেট দেওয়া হয়। আর তা দেখিয়ে সংশ্লিষ্ট ওই যুবক স্টার্টআপ তৈরি করতে লোন চাইতে পারবে যে কোনও ব্যাঙ্ক থেকে। আর তা দিয়ে নিজেই নিজের পায়ে দাঁড়াতে পারবে। এখনও পর্যন্ত ৫৫০০ এরও বেশি যুবক শুধুমাত্র উত্তর পশ্চিম রেলওয়েতে বিনামূল্যে প্রশিক্ষণ নিয়েছেন। এই ট্রেনিং নেওয়ার সঙ্গে সঙ্গে পড়াশোনাও চালিয়ে যাওয়া যাবে।












Click it and Unblock the Notifications