KMRCL Recruitment 2024: বয়স ৬০ থেকে ৬২ বছরের মধ্যে? চাকরির সুযোগ কলকাতা মেট্রোয়
KMRCL Recruitment 2024: কলকাতায় চাকরি খুঁজছেন? বড় সুযোগ পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য। কলকাতায় ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোর প্রকল্পের (East West Metro Corridor) জন্যে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের (KOLKATA METRO RAIL CORPORATION) তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের ইতিমধ্যে এই শূন্যপদের জন্য আবেদন করতে বলা হয়েছে। কীভাবে কোথায় আবেদন করবেন (KMRCL Recruitment 2024) এই বিস্তারিত উল্লেখ করা হল সংশ্লিষ্ট প্রতিবেদনে-

KMRCL Recruitment 2024: কীভাবে আবেদন
মেট্রো রেল কর্পোরেশন অর্থাৎ KMRCL এর তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, বেশ কয়েকটি পদের জন্য এই নিয়োগ (KMRCL Recruitment 2024) করা হবে। তবে আবেদন অফ লাইনের মাধ্যমে করতে হবে।
আর তা পাঠাতে হবে - General Manager/Administration & HR, Kolkata Metro Rail Corporation Limited, KMRCL Bhawan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata - 700021 - এই ঠিকানায়।
আবেদনকারীর বায়োডেটা, দুই কপি ছবি সহ বিভিন্ন নথি সহকারে আবেদনপত্রটি পাঠাতে হবে। তবে আগামী ৯ মার্চের মধ্যেই এই আবেদন পত্র নির্দিষ্ট জায়গায় পৌঁছানো সম্ভব।
KMRCL Recruitment 2024: বিজ্ঞপ্তি এবং শূন্যপদ সংক্রান্ত তথ্য
মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডে ল অফিসার বা এক্সপার্ট হিসাবে নিয়োগ (KMRCL Recruitment 2024) করবে। যদিও একটি মাত্র শূন্যপদের জন্যে এই নিয়োগ হবে। মূলত চুক্তির ভিত্তিতেই এই নিয়োগ করা হবে। মাত্র ছয়মাসের জন্য এই চুক্তি করা হবে।
যদিও কাজের অবস্থা বুঝে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে বলে খবর। এই বিষয়ে আরও জানতে KMRCL এর তরফে দেওয়া বিজ্ঞপ্তি দেখে নিতে পারবেন। আর তা দেখতে এই -- KMRCL Recruitment 2024 -- লিঙ্কে ক্লিক করতে হবে।
KMRCL Recruitment 2024: যোগ্যতা
ল অফিসার বা এক্সপার্ট হিসাবে নিয়োগ করা হবে। RAILWAY/CENTRAL/STATE GOVERNMENT/PSU -RETIRED LAW অফিসার হতে হবে। একাধিক মামলায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীকে। এই বিষয়ে আরও জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিট (KMRCL Recruitment 2024) পড়ে নিন।
KMRCL Recruitment 2024: কীভাবে আবেদন এবং বয়স
এই পদে আবেদন করতে হলে আবেদনকারী প্রার্থীর বয়স ৬০ থেকে ৬২ বছরের মধ্যে হতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে বলে খবর। আরও জানতে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন অর্থাৎ KMRCL এর ওয়েবসাইট ভালো ভাবে দেখে নিতে(KMRCL Recruitment 2024) হবে।












Click it and Unblock the Notifications