KVS Recruitment 2023: ৫০ শতাংশের কম হলেও শিক্ষক হওয়ার জন্যে করুন আবেদন
KVS Recruitment 2023: ৫০ শতাংশের কম হলেও শিক্ষক হওয়ার জন্যে করুন আবেদন
KVS Recruitment 2022, KVS Primary Teacher Bharti 2022, Govt Teacher Jobs : প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে কাজ করতে চাইলে দারুন সুযোগ। kendriya vidyalaya sangathan ছয় হাজারের বেশি শূন্যপদে প্রাইমারি শিক্ষক হিসাবে নিয়োগ করবে।
নতুন করে ফের একবার বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা। আগে বিজ্ঞপ্তি অনুযায়ী এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ ছিল ২৬ ডিসেম্বর। যদিও এখন তা বাড়িয়ে ২ রা জানুয়ারি ২০২৩ সাল পর্যন্ত করা হয়েছে। ফলে নতুন বছর পর্যন্ত আবেদন করা যাবে।

অনলাইনের মাধ্যমে আবেদন
কেন্দ্রীয় বিদ্যালয় অর্থাৎ KVS-এ প্রাইমারি শিক্ষক হিসাবে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে তা করতে হবে। kendriya vidyalaya sangathan -এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তা করতে হবে। এজন্যে এই লিঙ্কে- www.kvsangathan.nic.ইন/- করতে বলা হয়েছে। তবে এই শূন্যপদে আবেদনের আগে কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে। এজন্যে এই লিঙ্কে- https://kvsangathan.nic.ইন/sites/default/files/hq/ANN_02_02-12_2022.PDF- ক্লিক করতে বলা হয়েছে।

জরুরি তথ্য
কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় (CBT) পারফরম্যান্সের উপর ভিত্তি করে করা হবে। যদি প্রাথমিক শিক্ষক পদের জন্য বাছাই করা হয়, তবে তিনি দেশের যে কোনও কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় বিদ্যালয়ে বেছে নেওয়া যোগ্য শিক্ষকের বেসিক বেতন হবে ৩৫ হাজার ৪০০ টাকা প্রতি মাসে। যদিও প্রতি মকাসে বেতন স্কেল হল Rs.35400-0-112400/-।

শূন্যপদে নিয়োগ সংক্রান্ত তথ্য -
একাধিক বিষয়ের উপর শিক্ষক নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা-
এই বিষয়ে কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে। তবে কমপক্ষে 50% নম্বর সহ 12 তম এবং দুই বছরের DLED কোর্সে উত্তীর্ণ হতে হবে। DLED এর পরিবর্তে 4 বছর BLED করলেও আবেদন করতে পারবেন। ন্যূনতম 50% নম্বর নিয়ে স্নাতক পাস করেন তবে B.Ed-এ 50% নম্বরের বাধ্যবাধকতা নেই। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।
তবে হিন্দি এবং ইংলিশি পড়ানোর দক্ষতা থাকতে হবে আবেদনকারীকে। কম্পিউটারের বিষয়ে সার্বিক জ্ঞান থাকতে হবে বলেও জানানো হয়েছে।

বয়সসীমা -
এই শূন্যপদে আবেদন সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত করা যাবে। তবে SC/ST-এর জন্য 5 বছর, OBC-এর জন্য 3 বছর, মহিলাদের জন্য 10 বছরে বয়সে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। তবে KVS কর্মীদের জন্য কোন বয়স সীমা নেই বলেই জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications