কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি বিভিন্ন পদে! খুব তাড়াতাড়ি আবেদন করতে হবে
কেন্দ্রীয় বিদ্যালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি বিভিন্ন পদে! খুব তাড়াতাড়ি আবেদন করতে হবে
কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন অর্থাৎ কেভিএস-এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্যপদের সংখ্যাটা কয়েক হাজার। হেডমাস্টার, প্রিন্সিপাল, সেকশন অফিসার, টিজিটি, পিজিটি-সহ একাধিক শূন্যপদে নিয়োগ করা হবে।

শূন্যপদের সংখ্যা
শূন্যপদের সংখ্যা চার হাজারের বেশি। তবে আবেদন করার শেষ তারিখ ১৬ নভেম্বর। আবেদনপত্র পরীক্ষা করে দেখা হবে ২৩ নভেম্বর। যা বাছাইয়ের পর পরীক্ষা ও ইন্টারভিউতে ডাকা হবে।

আবেদনের পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে। শিক্ষক ও অশিক্ষক পদে নিয়োগ করা হবে দেশ জুড়ে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
পিজিটি-র ক্ষেত্রে আবেদনকারীর উল্লিখিত বিষয়ে স্নাতক হওয়ার পাশাপাশি বিএড ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
টিজিটি-র ক্ষেত্রে আবেদনকারীর বিএড ডিগ্রি থাকতে হবে। এছাড়া যে বিষয়ে শিক্ষকতার জন্য তিনি আবেদন করতে যাচ্ছেন, স্নাতকে সেই বিষয় থাকতে হবে। এক্ষেত্রেও আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

আবেদনের ফি
স্নাতকোত্তর এবং প্রশিক্ষণপ্রাপ্ত স্নাতকদের জন্য আবেদনের ক্ষেত্রে ১ হাজার টাকা ফি দিতে হবে। আবেদনের আগে আবেদনকারীদের নিয়োগে বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। পুরো নিয়োগ প্রক্রিয়াটি ডিপার্টমেন্টার বলেই জানিয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন। ক্লিক করুন https://kvsangathan.nic.in/












Click it and Unblock the Notifications