কলকাতা টাঁকশালে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
কলকাতা টাঁকশালে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বিস্তারিত জেনে নিন
কলকাতা টাঁকশালে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট। কবে থেকে কবের মধ্যে কীভাবে আবেদন করা যাবে, তা বলে দেওয়া হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, তাও বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কোন শূন্যপদ
১) সুপারভাইজার
২) এনগ্রেভার
মোট শূন্যপদ
১) সুপারভাইজার - ১
২) এনগ্রেভার - ৬
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) সুপারভাইজার - হিন্দি বা ইংরাজিতে মাস্টার ডিগ্রি (মাস্টার ডিগ্রিতে দুই বিষয়ের ক্ষেত্রে স্নাতক স্তরে পারস্পরিক আদানপ্রদান)। হিন্দি থেকে ইংরাজি বা ইংরাজি থেকে হিন্দি অনুবাদের সরকারি কাজে এক বছরের অভিজ্ঞতা।
২) এনগ্রেভার - ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে ফাইন আর্টসে ব্যাচেলর ডিগ্রি (স্কাল্পচার/মেটাল ওয়ার্ক/পেইন্টিং)।
৩) ২০২১ সালের ২০ জুলাইয়ের মধ্যে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে।
বয়সসীমা
১) সুপারভাইজার - বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে।
২) এনগ্রেভার - ১৮ থেকে ২৮ বছর হতে হবে।
৩) সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম মেনে বয়সে ছাড় পাবেন।
প্রার্থী নির্বাচন পদ্ধতি ও আবেদন
১) অনলাইনে পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
২) https://igmkolkata.spmcil.com/Interface/Home.aspx ওয়েবসাইটে প্রবেশ করে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে এবং অনলাইনে আবেদন করা যাবে।
৩) প্রার্থীর বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি থাকতে হবেয
৪) আগামী ২০ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।
৫) https://igmkolkata.spmcil.com/UploadDocument/Advt%2001%202021%20for%20Supervisor%20(OL)%20and%20Engraver%20III.07af45c6-67b0-4de5-93b4-1de99dfe6d82.pdf সলিঙ্কে ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তি জানা যাবে।












Click it and Unblock the Notifications